কনমেবল অনূর্ধ্ব-১৭ ফুটসাল চ্যাম্পিয়নশিপ সেমিফাইনালে কলম্বিয়াকে ৩-০ গোলে হারিয়েছে ব্রাজিল। এতে প্রথম দল হিসেবে ফাইনালে ওঠে গেছে দলটি।
ফাইনালে ব্রাজিল
অনূর্ধ্ব-২০ ফুটবল বিশ্বকাপ হার দিয়ে শুরু করেছিল ব্রাজিল। তবে সেটাই শেষ। এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি নেইমার-ভিনিসিয়ুসদের উত্তরসূরিদের। টানা তিন ম্যাচ জিতে এখন অনূর্ধ্ব-২০ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ব্রাজিল।
প্রি কোয়ার্টার ফাইনাল ম্যাচে দক্ষিণ কোরিয়ার বিপক্ষে শুরুতে ঝড় বইয়ে দিয়েছিল ব্রাজিল। দ্বিতীয়ার্ধে দক্ষিণ কোরিয়া ১ গোল পরিশোধ করতে পারলেও ব্রাজিলের শুরুর ঝড়েই যেন ৪-১ গোলে হারিয়ে গেল তারা।