পাঁচ লাখ টাকা মুক্তিপণে কক্সবাজারের টেকনাফ উপজেলায় রোহিঙ্গা ক্যাম্প থেকে অপহৃত চার যুবককে মুক্তি দেওয়া হয়েছে।
ফিরলেন
মহাকাশে আট দিনের ঐতিহাসিক অভিযান শেষে পৃথিবীতে অবতরণ করলেন সৌদিআরবের প্রথম নারী নভোচারী রায়ানা বারনাউই ও তার তিন সহচারী। স্থানীয় সময় বুধবার সকাল ৭ টায় যুক্তরাষ্ট্রের ফ্লোরিডাতে চার নভোচারীকে বহনকারী ক্যাপসুলটি প্যারাসুটের সহায়তায় নিরাপদে অবতরণ করে ফেরেন তারা।
সৌদি আরবে সরকারি সফর শেষে দেশে ফিরেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ।শনিবার (২৭ মে) রাতে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
তিন দিনের সফর শেষে কাতার থেকে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীকে বহনকারী ফ্লাইটটি বৃহস্পতিবার (২৫ মে) সকালে হযরত শাহজালাল আন্তর্জাতি বিমানবন্দরে অবতরণ করে।
যুক্তরাষ্ট্রের হাওয়াই অঙ্গরাজ্যে ল্যান্ড ফোর্সেস প্যাসিফিক সম্মেলন শেষে দেশে ফিরেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ। আজ রবিবার সংক্ষিপ্ত সফর শেষে দেশে ফেরেন তিনি।
সুদান থেকে সৌদি আরবের জেদ্দা হয়ে দেশে ফিরেছেন আরও ২৩৯ জন বাংলাদেশি প্রবাসী। শুক্রবার (১২ মে) বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে সকাল ৯টা নাগাদ তারা দেশে ফেরেন।
সুদান থেকে জেদ্দা হয়ে দেশে ফিরেছেন আরও ৫২ বাংলাদেশি। বৃহস্পতিবার (১১ মে) সকাল সাড়ে ১০টার পর বিমান বাংলাদেশের একটি ফ্লাইটে তারা দেশে ফেরেন।
সংঘাতপূর্ণ সুদান থেকে সৌদি আরবের জেদ্দা হয়ে ঢাকায় পৌঁছেছেন ১৩৫ বাংলাদেশি।সোমবার (৮ মে) সকালে তাদের বহনকারী বিমানটি ঢাকার হযরত বিমানবন্দরে অবতরণ করে।
সুন্দরবনের বাঘের মুখ থেকে প্রাণ নিয়ে বেঁচে ফিরেছেন সাতক্ষীরার শ্যামনগর উপজেলার বৈশখালী গ্রামের মৃত জব্বার আলী গাজীর ছেলে আব্দুল ওয়াজেদ (৪৫)।
কাতার বিশ্বকাপ জয়ের পর প্রথমবারের মতো মাঠে নামছে আর্জেন্টিনা। আগামী ২৩ মার্চ ঘরের মাটিতে পানামার মুখোমুখি হবে তারা। এছাড়া ২৮ মার্চ কুরাসাওয়ের বিপক্ষে আরেকটি ম্যাচ খেলবে বিশ্বজয়ীরা।