ফিলিস্তিন

যুদ্ধবিরতিতে স্বজনদের খোঁজে গাজায় ফিরছে ফিলিস্তিনিরা

যুদ্ধবিরতিতে স্বজনদের খোঁজে গাজায় ফিরছে ফিলিস্তিনিরা

গাজায় যুদ্ধবিরতি শুরু হওয়ার পর স্বজনদের খোঁজে ফিলিস্তিনিরা ধ্বংসস্তূপের নিচ থেকে মরদেহ ও নিখোঁজদের সন্ধানে গাজার বিধ্বস্ত এলাকায় ফিরছে। দীর্ঘ দুই বছর ধরে ইসরায়েলের বোমাবর্ষণ ও গণহত্যার পর, যেখানে আগে কেউ যেতে পারেনি, এখন যুদ্ধবিরতির মধ্য দিয়ে উদ্ধারকর্মীরা সেখানে প্রবেশ করতে শুরু করেছেন এবং ১৩৫ জন ফিলিস্তিনির মরদেহ উদ্ধার করা হয়েছে।

যুদ্ধবিরতি কার্যকর হওয়ায় উত্তর গাজায় ফিলিস্তিনিদের ঢল

যুদ্ধবিরতি কার্যকর হওয়ায় উত্তর গাজায় ফিলিস্তিনিদের ঢল

গাজায় যুদ্ধবিরতি শুক্রবার কার্যকর হওয়ার পর হাজার হাজার ফিলিস্তিনি উত্তর গাজায় ফিরে আসতে শুরু করেছেন। ইসরায়েল ও হামাসের মধ্যে ‘যুদ্ধের অবসান’ এবং বন্দি বিনিময়ের চুক্তি অনুমোদনের পর এই যুদ্ধবিরতি কার্যকর হয়। খবর মিডল ইস্ট আইয়ের।

ফিলিস্তিনিদের উত্তর গাজায় না ফিরতে সতর্ক করল ইসরায়েল

ফিলিস্তিনিদের উত্তর গাজায় না ফিরতে সতর্ক করল ইসরায়েল

গাজার বেসামরিক প্রতিরক্ষা সংস্থা বৃহস্পতিবার হামাস এবং ইসরায়েলের যুদ্ধবিরতি পরিকল্পনার ঘোষণার পর ওই অঞ্চলে বেশ কয়েকটি হামলার খবর দিয়েছে। সংস্থার একজন কর্মকর্তা মোহাম্মদ আল-মুগাইর বলেছেন, ‘গত রাতে গাজায় প্রস্তাবিত যুদ্ধবিরতি কাঠামোর বিষয়ে একটি চুক্তি ঘোষণার পর থেকে, বিশেষ করে উত্তর গাজা এলাকায় বেশ কয়েকটি বিস্ফোরণের খবর পাওয়া গেছে।’

বৌদ্ধবিহারে প্রবারণা পূর্ণিমা উদযাপনে ফিলিস্তিন মুক্তির বার্তা

বৌদ্ধবিহারে প্রবারণা পূর্ণিমা উদযাপনে ফিলিস্তিন মুক্তির বার্তা

‘ফ্রি প্যালেস্টাইন, স্টপ জেনোসাইড'’—এই বার্তা নিয়ে আকাশে ফানুস ওড়ানোর মধ্য দিয়ে এবার কক্সবাজারের বৌদ্ধবিহারে প্রবারণা পূর্ণিমা উদ্‌যাপন করা হয়েছে। 

ফিলিস্তিনপন্থি সংগঠনের পক্ষে বিক্ষোভ করায় লন্ডনে গ্রেপ্তার ৫০০ জন

ফিলিস্তিনপন্থি সংগঠনের পক্ষে বিক্ষোভ করায় লন্ডনে গ্রেপ্তার ৫০০ জন

ফিলিস্তিনপন্থি সংগঠন প্যালেস্টাইন অ্যাকশনের উপর নিষেধাজ্ঞার বিরুদ্ধে বিক্ষোভ করায় লন্ডনে পুলিশ প্রায় ৫০০ জনকে গ্রেপ্তার করেছে।

‘ফিলিস্তিন মুক্ত না হওয়া পর্যন্ত পাশে থাকবো’

‘ফিলিস্তিন মুক্ত না হওয়া পর্যন্ত পাশে থাকবো’

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান বলেছেন, ফিলিস্তিন যতদিন মুক্ত না হয়, যতদিন স্বাধীন না হয়, আমরা ততদিন তাদের পাশে থাকব। আমাদের লড়াই অব্যাহত থাকবে। আমাদের সংগ্রাম অব্যাহত থাকবে।

বিএনপি সর্বদা শহীদুল আলম ও ফিলিস্তিনের জনগণের পাশে থাকবে: তারেক রহমান

বিএনপি সর্বদা শহীদুল আলম ও ফিলিস্তিনের জনগণের পাশে থাকবে: তারেক রহমান

গাজামুখী সুমুদ ফ্লোটিলা নৌবহরে অংশ নেওয়া দৃকের ব্যবস্থাপনা পরিচালক ও আলোকচিত্রী শহীদুল আলমের পদক্ষেপকে ‘সংহতির প্রতীক ও বিবেকের গর্জন’ বলে মন্তব্য করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, বিএনপি সর্বদা শহীদুল আলম এবং ফিলিস্তিনের জনগণের পাশে থাকবে।

ফিলিস্তিনে মানবিক সহায়তা অভিযানে ছাত্রশিবিরের সংহতি

ফিলিস্তিনে মানবিক সহায়তা অভিযানে ছাত্রশিবিরের সংহতি

গ্লোবাল সুমুদ ফ্লোটিলার ওপর ইসরাইলি হামলার প্রতিবাদে এবং ফিলিস্তিনে মানবিক সহায়তা মিশনের প্রতি সংহতি জানাতে রাজধানীতে ‘প্রোটেস্ট অ্যান্ড সলিডারিটি র‍্যালি’ আয়োজন করেছে ইসলামী ছাত্রশিবির।