আগামী রবিবার থেকে ফেরির নতুন ভাড়া কার্যকর হচ্ছে। বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) ফেরিতে গাড়ি পারাপারে ২০ শতাংশ ভাড়া বৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছে। জ্বালানি তেলের দাম এবং নৌযান মেরামতের ব্যয় বাড়ার কারণ দেখিয়ে নতুন এ ভাড়া আদায় করতে যাচ্ছে সংস্থাটি। গতকালই ভাড়ার নতুন চার্ট বিআইডব্লিউটিসির মাঠ পর্যায়ের কার্যালয়গুলোতে পাঠানো হয়েছে। বিআইডব্লিউটিসির নৌযানের ভাড়া বাড়ানোর প্রস্তাব গত ১৯ এপ্রিল নৌপরিবহন মন্ত্রণালয় অনুমোদন দেয়। প্রায় দুই মাসের মাথায় তা কার্যকর হতে যাচ্ছে। বাস মালিকেরা জানিয়েছেন, ফেরির নতুন ভাড়া কার্যকর হলে তা যাত্রীদের কাছ থেকেই আদায় করা হবে। তখন যাত্রীপ্রতি ভাড়াও বেড়ে যাবে।
শিরোনাম
- নাশকতায় আওয়ামী লীগের প্রতিষ্ঠানের অর্থ ব্যবহার হচ্ছে কি না দেখা দরকার: ইশরাক
- * * * *
- মেঘনায় ৩ স্কুলছাত্রের মৃত্যু, বাল্কহেড ঘিরে নানা প্রশ্ন; আটক ৪
- * * * *
- জুলাইয়ের রক্তের বিনিময়ে পাওয়া গণতন্ত্র রক্ষা করতে হবে : ডিএসসিসি প্রশাসক
- * * * *
- চট্টগ্রামে অস্ত্র মামলায় যুবকের যাবজ্জীবন
- * * * *
- যমুনায় পানি বাড়তেই শহড়াবাড়ি স্পারে ভাঙন, নদী এগোচ্ছে বসতির দিকে
- * * * *