লালমনিরহাটের পাটগ্রামের জগতবেড় ইউনিয়নের কালীরহাট সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে এক যুবক নিহত হয়েছেন।
- যুক্তরাষ্ট্রের সিনেটর হওয়ার পথে কিংবদন্তি রেসলার কেন!
- * * * *
- ফাজিল-কামিল মাদরাসার এডহক কমিটির প্রস্তাব চাইল বিশ্ববিদ্যালয়
- * * * *
- লঙ্কান কোচের বিতর্কিত মন্তব্য ডিসিপ্লিনারি কমিটির কাছে পাঠাল সাফ
- * * * *
- বাটলারের অনুপস্থিতিতে বাংলাদেশের দায়িত্বে এক ফরাসি কোচ
- * * * *
- সাইবার ট্রাকের উৎপাদন বন্ধ করছে টেসলা
- * * * *
ফের
সুদানের প্যারা মিলিটারি বাহিনীর যোদ্ধারা (আরএসএফ) রাজধানী খার্তুমের জাতীয় জাদুঘর দখল করেছে। শনিবার আরএসএফের একজন উপ-পরিচালক এই তথ্য জানিয়েছেন।
বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তিদের তালিকায় শীর্ষে আবারও উঠে এসেছেন বৈদ্যুতিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলার প্রধান নির্বাহী ইলন মাস্ক। বুধবার (৩১ মে) ফরাসি ধনকুবের বার্নার্ড আর্নল্টকে পেছনে ফেলে এই মুকুট পুনরুদ্ধার করেন তিনি।
প্রবাসী ও রফতানি আয়ে ফের ডলারের দাম বাড়ানো হয়েছে। এখন থেকে প্রবাসী বাংলাদেশীরা রেমিট্যান্স পাঠানোর ক্ষেত্রে প্রতি ডলারে দাম পাবেন ১০৮ টাকা ৫০ পয়সা। আর রফতানিকারকরা রফতানি আয়ের ক্ষেত্রে প্রতি ডলারের দাম পাবেন ১০৭ টাকা। এতদিন প্রবাসী আয়ে ডলারের দাম ছিল ১০৮ টাকা এবং রফতানি আয়ে ছিল ১০৬ টাকা।
বর্ষার আগমনের মুখে বঙ্গোপসাগরে ফের ঘূর্ণিঝড়ের ভ্রুকুটি দেখা যাচ্ছে। আর প্রাথমিক পর্যবেক্ষণে ঘূর্ণিঝড়ের নিশানা হতে পারে পশ্চিমবঙ্গ। এই ঘূর্ণিঝড়ে সওয়ার হয়ে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যে বর্ষা ঢুকতে পারে বলে মনে করছেন অনেকে। তবে এত তাড়াতাড়ি নির্দিষ্ট পূর্বাভাস দিতে রাজি নন আবহাওয়াবিদরা।
একদিনের ব্যবধানে বিশ্বের দূষিত শহরের তালিকায় শীর্ষ স্থানে উঠে এসেছে রাজধানী ঢাকার নাম। রোববার সকাল পৌনে ৮টায় বায়ু মানের সূচক (একিউআই) অনুযায়ী ঢাকায় বাতাসের মান ছিল ১৬৭ স্কোর। বায়ুর মান বিচারে এ মাত্রাকে ‘অস্বাস্থ্যকর’ বলা হয়।
বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রার রিজার্ভ কমে আবারও ৩০ বিলিয়ন ডলারের (তিন হাজার কোটি ডলার) নিচে নেমে এসেছে। বাংলাদেশ ব্যাংক সূত্রে এ তথ্য পাওয়া গেছে।
নতুন করে আবার সহিংসতা ছড়িয়ে পড়েছে ভারতের উত্তর পূর্বের রাজ্য মণিপুরের রাজধানী ইমফল শহরে। ৩ মে জাতিগত দাঙ্গায় মণিপুরে প্রায় একশ জন নিহত হয়েছিল।
পঞ্চগড়ের তেঁতুলিয়ায় করতোয়া নদীতে পাথর তোলার সময় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে আহত শ্রমিকের মৃত্যু হয়েছে।
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান ও তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) পার্টির চেয়ারম্যান ইমরান খান বলেছেন, পাকিস্তানের বর্তমান সেনাপ্রধান জেনারেল আসিম মুনিরের সাথে তার কোনো 'সমস্যা' নেই। তবে তিনি অভিযোগ করেছেন যে তার ক্ষমতায় ফেরা রুখতে চেষ্টা করছেন সেনাপ্রধান। আল জাজিরাকে তিনি একথা বলেন।