চলতি ২০২৬-২৭ অর্থবছরের ১ জুলাই থেকে ২ আগস্ট পর্যন্ত সময়ে বাংলাদেশে ৩.১৩২ বিলিয়ন মার্কিন ডলার রেমিট্যান্স এসেছে, যা গত অর্থবছরের একই সময়ে আসা ২.৫৩৮ বিলিয়ন মার্কিন ডলারের তুলনায় ২৩.৪ শতাংশ বেশি।
বছর
এক বছরের কারাভোগের পর মুক্তি পেয়েছেন মালির সাবেক প্রধানমন্ত্রী মুসা মারা।
বিশ্বের সর্বকনিষ্ঠ পুরুষ অধ্যাপক হিসেবে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে নাম লিখিয়েছেন যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার তরুণ প্রকৌশল শিক্ষক নাথান থমাস । ১৯ বছর পূর্ণ হওয়ার আগেই একটি কলেজে শিক্ষক হিসেবে যোগ দিয়ে তিনি এই কৃতিত্ব অর্জন করেন।
বাড়ির পুরোনো ফায়ারপ্লেস বা অগ্নিকুণ্ড সংস্কার করতে গিয়ে ইটের দেয়ালের ভেতরে চা-পাতার এক কাঠের বাক্সের সন্ধান পেয়েছিলেন অস্ট্রেলিয়ার উপকূলীয় শহর কিয়ামার স্থানীয় বাসিন্দা রস সিমন্স। বাক্সের ভেতর সংরক্ষিত জিনিসপত্রের ধুলা ঝাড়তেই বেরিয়ে আসে এক বিরল ইতিহাস—গ্রিক প্রত্নতত্ত্ব সম্পর্কিত ‘অ্যান্টিকুইটিজ অব এথেন্স’ নামের একটি শতবর্ষী বই।
কুমিল্লার মনোহরগঞ্জে স্ত্রীর কবর খননের সময় প্রায় ২৪ বছর আগে দাফন করা স্বামী রমজান আলীর মরদেহ অক্ষত অবস্থায় পাওয়া গেছে বলে দাবি করেছেন স্থানীয়রা। এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
সরকার ও ব্যবসায়ীরা একসঙ্গে কাজ করলে আগামী চার থেকে পাঁচ বছরের মধ্যে দেশের অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বলিউডের জনপ্রিয় অভিনেত্রী কারিশমা তান্না প্রথমবারের মতো মাতৃত্বের স্বাদ পেয়েছেন। ৪২ বছর বয়সে বুধবার (২৯ জুলাই) এক পুত্রসন্তানের জন্ম দিয়েছেন তিনি।
যুক্তরাজ্যের পূর্বলন্ডনে ঐতিহ্যবাহী ব্রিক লেইন জামে মসজিদের ৫০ বছর পূর্তিতে আগামী ৫ ও ৬ সেপ্টেম্বর দুইদিন ব্যাপী অনুষ্ঠানকে সামনে রেখে মিট দ্যা প্রেস অনুষ্ঠিত হয়েছে।
১৫ বছর আগে বকেয়া থাকা ১০০ টাকা পরিশোধ করতে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় এক ব্যক্তির বাড়িতে ছুটে এসেছেন শমসের আলী নামের এক বৃদ্ধ। অনেক বছর পেরিয়ে গেলেও অন্যের পাওনা শোধ করাকে নিজের দায়িত্ব মনে করেই এ টাকা ফিরিয়ে দেন বলে জানিয়েছেন তিনি।
দেশের অন্যতম প্রাচীন ও ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান রাজশাহী কলেজের ১৫০ বছর পূর্তি (সার্ধশতবর্ষ) উদ্যাপন উপলক্ষ্যে প্রস্তুতি শুরু হয়েছে।