সুইজারল্যান্ডের সিয়ন শহরে এক বন্দুকধারীর গুলিতে দুইজন নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন আরও একজন। তবে হামলাকারী ও হতাহতদের পরিচয় প্রকাশ করেনি পুলিশ। সোমবার স্থানীয় সময় সকালে শহরটির পৃথক দু’টি স্থানে এই গুলিবর্ষণের ঘটনা ঘটে। এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।
- রোমানিয়ায় দুই বাণিজ্যিক জাহাজে ড্রোন হামলা
- * * * *
- ভারতে রেললাইনে বিস্ফোরণ, পাকিস্তানের যোগসূত্রের অভিযোগে গ্রেপ্তার ২
- * * * *
- ভারতের আকাশে চীনা সামরিক বিমান, ২৫ মিনিট ধরে তৎপরতা!
- * * * *
- বাহরাইনে বেজে উঠল সতর্কতামূলক সাইরেন, নিরাপদ আশ্রয়ে যাওয়ার নির্দেশ
- * * * *
- ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৫২০
- * * * *
বন্দুকধারীর গুলি
যুক্তরাষ্ট্রের আলাবামার সিটির একটি নাইটক্লাবে বন্দুকধারীর গুলিতে দুজন নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন।
নিউজিল্যান্ডের অকল্যান্ডে ফিফা নারী বিশ্বকাপ ফুটবল শুরুর কয়েক ঘণ্টা আগে বন্দুকধারীর গুলিতে ২ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন পুলিশ কর্মকর্তাসহ ৬ জন।
রাশিয়ার দক্ষিণাঞ্চলীয় শহর ক্রাসনোদারে সামরিক অভিযানের দায়িত্বে থাকা একজন রুশ সাবমেরিন কমান্ডারকে গুলি করে হত্যা করেছে বন্দুকধারীরা। সকালে মর্নিং ওয়াকে বের হলে সে সময় তাকে গুলি করা হয়।
উত্তর নাইজেরিয়ার তিনটি রাজ্যে আলাদা হামলায় অন্তত ৩০জন নিহত এবং কয়েকটি শিশুকে অপহরণ করা হয়। পুলিশ এবং বাসিন্দারা এ খবর দিয়েছে। ওই অশান্ত অঞ্চলে এটাই সর্বসাম্প্রতিক সহিংস ঘটনা।
ইকুয়েডরের গুয়াকিল নগরীর একটি বাড়িতে রোববার বন্দুকধারীদের হামলায় কমপক্ষে পাঁচজন নিহত হয়েছে। এ হামলায় আহত হয়েছে আরো আটজন।
সার্বিয়ার ম্লাদেনোভাক শহরে বন্দুকধারীর গুলিতে আটজন নিহত হয়েছে। আহত হয়েছে অন্তত ১৩ জন। বৃহস্পতিবার গভীর রাতে এ ঘটনা ঘটে। দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনে এ তথ্য নিশ্চিত করা হয়।
নাইজেরিয়ায় আধাসামরিক সংস্থার তিন সদস্যসহ পাঁচজন সোমবার দেশটির দক্ষিণাঞ্চলীয় রাজ্য ইমোতে অজ্ঞাতনামা বন্দুকধারীদের গলিবর্ষণে নিহত হয়েছে। স্থানীয় পুলিশ এ কথা জানিয়েছে।
টেক্সাসের এল পাসো’র পুলিশ বলেছে, বুধবার একটি শপিংমলে বন্দুকধারীর গুলিতে একজন নিহত হয়েছেন। আহত হয়েছে আরো তিনজন।
ইতালির রাজধানী রোমে এক ব্যক্তির বন্দুক হামলায় অন্তত তিন নারী নিহতের খবর পাওয়া গেছে। আজ রবিবার একটি অ্যাপার্টমেন্টের বাসিন্দাদের বৈঠক চলাকালে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।