রাশিয়ার দক্ষিণাঞ্চলীয় শহর ক্রাসনোদারে সামরিক অভিযানের দায়িত্বে থাকা একজন রুশ সাবমেরিন কমান্ডারকে গুলি করে হত্যা করেছে বন্দুকধারীরা। সকালে মর্নিং ওয়াকে বের হলে সে সময় তাকে গুলি করা হয়।
বন্দুকধারী
উত্তর নাইজেরিয়ার তিনটি রাজ্যে আলাদা হামলায় অন্তত ৩০জন নিহত এবং কয়েকটি শিশুকে অপহরণ করা হয়। পুলিশ এবং বাসিন্দারা এ খবর দিয়েছে। ওই অশান্ত অঞ্চলে এটাই সর্বসাম্প্রতিক সহিংস ঘটনা।
ইকুয়েডরের গুয়াকিল নগরীর একটি বাড়িতে রোববার বন্দুকধারীদের হামলায় কমপক্ষে পাঁচজন নিহত হয়েছে। এ হামলায় আহত হয়েছে আরো আটজন।
যুক্তরাষ্ট্রে এক বন্দুকধারীর হামলায় অন্তত তিনজনের প্রাণহানির খবর পাওয়া গেছে। সোমবার ফার্মিংটন শহরে হয় এ ঘটনা।
সার্বিয়ার ম্লাদেনোভাক শহরে বন্দুকধারীর গুলিতে আটজন নিহত হয়েছে। আহত হয়েছে অন্তত ১৩ জন। বৃহস্পতিবার গভীর রাতে এ ঘটনা ঘটে। দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনে এ তথ্য নিশ্চিত করা হয়।
যুক্তরাষ্ট্রের টেক্সাসের একটি বাড়িতে বন্দুকধারীর গুলিতে এক শিশুসহ পাঁচজন নিহত হয়েছে। শুক্রবার রাতে হিউস্টোন থেকে প্রায় ৪৫ মাইল দূরে ক্লিভল্যান্ড শহরে এ ঘটনা ঘটে। নিহতরা সবাই হন্ডুরাসের বংশোদ্ভূত। আর হামলাকারী সম্ভবত মেক্সিকান।
মেক্সিকোর মধ্যাঞ্চলে একটি ওয়াটার পার্কে বন্দুকধারীদের হামলায় সাতজন নিহত হয়েছে। এদের মধ্যে এক শিশু রয়েছে। এ ঘটনায় সেখানে উপস্থিত লোকজনের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়তে দেখা যায়।
আফ্রিকার দেশ নাইজেরিয়ায় বন্দুকধারীদের হামলায় অন্তত ৪৬ জন নিহত হয়েছে। বৃহস্পতিবার এই তথ্য জানিয়েছে কর্তৃপক্ষ।
নাইজেরিয়ার উত্তর-পূর্বাঞ্চল ও মধ্যাঞ্চলে অজ্ঞাত বন্দুকধারীদের পৃথক চারটি হামলায় অন্তত ১২ জন নিহত এবং বেশকিছু সংখ্যক লোক আহত কিংবা অপহৃত হয়েছেন। সোমবার পুলিশ ও কর্মকর্তা সূত্রে এ কথা জানা গেছে।
নাইজেরিয়ায় আধাসামরিক সংস্থার তিন সদস্যসহ পাঁচজন সোমবার দেশটির দক্ষিণাঞ্চলীয় রাজ্য ইমোতে অজ্ঞাতনামা বন্দুকধারীদের গলিবর্ষণে নিহত হয়েছে। স্থানীয় পুলিশ এ কথা জানিয়েছে।