বরগুনা

বরগুনার ঘটনাটি একটু বাড়াবাড়ি হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী

বরগুনার ঘটনাটি একটু বাড়াবাড়ি হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী

বরগুনায় জাতীয় শোক দিবসের অনুষ্ঠানে ছাত্রলীগের নেতাকর্মীদের ওপর পুলিশের লাঠিচার্জের ঘটনাটি বাড়াবাড়ি হয়েছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

বরগুনা থেকে সরিয়ে নেয়া হলো সেই পুলিশ কর্মকর্তাকে

বরগুনা থেকে সরিয়ে নেয়া হলো সেই পুলিশ কর্মকর্তাকে

বরগুনায় শোক দিবসের আলোচনা সভা শেষে ছাত্রলীগ নেতা-কর্মীদের ওপর লাঠিচার্জের ঘটনায় আলোচিত বরগুনার অতিরিক্ত পুলিশ সুপার মহররম আলীকে বরগুনার দায়িত্ব থেকে সরিয়ে বরিশাল রেঞ্জ ডিআইজি কার্যালয়ে নিযুক্ত করা হয়েছে।

বরগুনায় পণ্যবাহী ট্রলার ডুবি , নিখোঁজ ২

বরগুনায় পণ্যবাহী ট্রলার ডুবি , নিখোঁজ ২

বরগুনা পায়রা নদীতে পণ্যবাহী ট্রলার ডুবির ঘটনায় দুই শ্রমিক নিখোঁজ রয়েছেন।শনিবার মধ্যরাতে বরগুনা থেকে তালতলী যাওয়ার পথে পায়রা নদীর চাড়াভাঙা নামক স্থানে মাঝ নদীতে ইঞ্জিন বিকল হয়ে এ দুর্ঘটনা ঘটে। 

বরগুনায় আগুনে পুড়ল দুই শতাধিক দোকান

বরগুনায় আগুনে পুড়ল দুই শতাধিক দোকান

বরগুনা শহরের পৌর সুপার মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডে ২১০টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে।  এতে প্রায় ৬০ কোটি টাকা ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ব্যবসায়ীরা। পুড়ে যাওয়া দোকান ও ঘরগুলোর মধ্যে রয়েছে গার্মেন্টস, কসমেটিকসের দোকান, সেলুন, বসতঘর ও আবাসিক হোটেল। এ সময় পুলিশ, স্বেচ্ছাসেবকসহ অন্তত ২৫ জন আহত হয়েছেন বলেও জানা গেছে।

বরগুনায় পাঁচটি ট্রলার আগুনে পুড়ে গেছে

বরগুনায় পাঁচটি ট্রলার আগুনে পুড়ে গেছে

বরগুনা পাথরঘাটায় ডক-ইয়ার্ডে মেরামত করতে আসা সমুদ্রগামী মাছ ধরার পাঁচটি ট্রলার আগুনে পুড়ে গেছে। রোববার সাড়ে ১১টার দিকে পাথরঘাটা পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের মাওলানা আব্দুল কাদেরের ডক-ইয়ার্ডে এ ঘটনা ঘটে।

একই রশিতে ফাঁস দিয়ে স্বামী-স্ত্রীর আত্মহত্যা

একই রশিতে ফাঁস দিয়ে স্বামী-স্ত্রীর আত্মহত্যা

বরগুনার বেতাগীতে একই রশিতে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন এক দম্পতি। শনিবার (১২ মার্চ) বেলা এগারোটার বেতাগীর মোকামিয়া ইউনিয়নের জোয়ার করুণা গ্রাম থেকে আসলাম হাওলাদার (২২) ও তার স্ত্রী তামান্না বেগমের (১৮) গলায় ফাঁস লাগানো অবস্থায় ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়।

পিকআপের চাপায় মা-ছেলে নিহত

পিকআপের চাপায় মা-ছেলে নিহত

বরগুনার আমতলীতে পিকআপের চাপায় মা ও ছেলে নিহত হয়েছেন। পুলিশ পিকআপ চালক মোঃ নুর আলমকে (৩৩) আটক করেছে। পিকআপ জব্দ করা হয়েছে।

বরগুনায় ১০০৩ পিস ইয়াবাসহ আটক ১

বরগুনায় ১০০৩ পিস ইয়াবাসহ আটক ১

বরগুনার পাথরঘাটা সংলগ্ন বিষখালী নদীতে অভিযান চালিয়ে একটি ট্রলার থেকে ১০০৩ পিস ইয়াবাসহ এক মাদকবিক্রেতাকে আটক করেছে কোস্টগার্ড।

বরগুনায় ১৮ মণ জাটকা জব্দ

বরগুনায় ১৮ মণ জাটকা জব্দ

বরগুনার তালতলীতে ১৮ মণ জাটকা জব্দ করেছে তালতলী উপজেলা প্রশাসন। সোমবার রাতে উপজেলার ফকিরহাট থেকে ছেড়ে আসা বরিশালগামী দুটি ট্রাকে অভিযান চালিয়ে জাটকা জব্দ করে প্রশাসন।