বরিশালের গৌরনদী উপজেলা আওয়ামী লীগের কার্যালয় ভাঙচুরের অভিযোগে বিএনপির পররাষ্ট্র বিষয়ক কমিটির সদস্য ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনসহ ৭০ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা হয়েছে।
বরিশাল
বরিশালে বিএনপির বিভাগীয় গণসমাবেশ আজ শনিবার। দুপুর ২টায় নগরীর বঙ্গবন্ধু উদ্যানে এ সমাবেশের আয়োজন করা হয়েছে।
বরিশালে বিএনপির বিভাগীয় গণসমাবেশে যোগ দিতে এক দিন আগেই বরিশাল পৌঁছেছেন দলটির দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তার সাথে এসেছেন স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, আমীর খসরু মাহমুদ চৌধুরী ও আব্দুল মঈন খান।
সড়ক ও নৌপথে পুরোপুরি বিচ্ছিন্ন বরিশাল। বিএনপির বিভাগীয় সমাবেশকে কেন্দ্র করে আজ থেকে দুইদিন বন্ধ থাকবে সব যাত্রীবাহি যানবাহন। এতে ভোগান্তিতে পড়েছে জনসাধারণ
সড়কে থ্রি হুইলার ও অটোরিকশা চলাচল বন্ধের দাবিতে বরিশালে দুদিনের পরিবহন ধর্মঘট শুরু হয়েছে। শুক্রবার (৪ নভেম্বর) ভোর থেকে এ ধর্মঘট শুরু হয়। আজ থেকে দুই দিন বরিশাল বিভাগ থেকে দূরপাল্লাসহ অভ্যন্তরীণ সব রুটে বাস চলাচল বন্ধ থাকবে।
আগামী ৫ নভেম্বর বিএনপির বিভাগীয় সমাবেশকে ঘিরে নগরীর বেশির ভাগ আবাসিক হোটেলে আগামী ৪ ও ৫ নভেম্বরের সিট অগ্রিম বুকিং হয়ে গেছে।
বরিশালের গৌরনদীতে প্রেমের ফাঁদে ফেলে একটি ক্লিনিকের এক নারী কর্মচারীকে (২৬) ধর্ষণের অভিযোগ উঠেছে এক টেইলার্স শ্রমিকের বিরুদ্ধে। এ ঘটনায় নির্যাতিত ওই তরুণী বাদী হয়ে অভিযুক্ত টেইলার্স শ্রমিক দিপক সরকারকে (৩৪) আসামি করে শনিবার গৌরনদী থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেছেন। পুলিশ অভিযুক্ত আসামি দিপক সরকারকে গ্রেফতার করেছে।
বরিশাল বিভাগের গুরুত্বপূর্ণ ১০টির মধ্যে ছয়টি নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে পূর্ণিমার আগমন ও বাতাসের গতি বৃদ্ধি পাওয়ায় পানি বৃদ্ধি পেয়েছে বলে জানিয়েছে বরিশাল পানি উন্নয়ন বোর্ড এ কারণে নিম্নাঞ্চল ও বরিশাল নগরীর কিছু কিছু এলাকায় জোয়ারের পানি ঢুকে পড়েছে। মূলত জোয়ারের সময়ে পানি বাড়লেও ভাটায় তা কমে যায়।
বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলায় ইউনিয়ন পরিষদের (ইউপি) এক সদস্যসহ দু’জনকে কুপিয়ে জখম করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
বরিশালের বাকেরগঞ্জে মিনিবাস ও মাহেন্দ্র গাড়ির সংঘর্ষে পাঁচ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো দুই জন। তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম-পরিচয় জানা যায়নি।