লক্ষ্মীপুর শহরে একের পর এক মুহুর্মুহু ককটেল বিস্ফোরণ ঘটিয়ে একটি জুয়েলারি দোকানে হামলা চালিয়ে স্বর্ণালংকার লুট করে নিয়েছে দুর্বৃত্তরা। এ ঘটনার পর পালিয়ে যাওয়ার সময় শহরের ইটের পুল এলাকায় দুর্বত্তদের ব্যবহৃত পিকআপ ভ্যান চাপায় জবিউল্যাহ মিয়া নামে এক পথচারী নিহত হয়েছেন।
বর
চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্কতা সঙ্কেত দেখাতে বলা হয়েছে। এছাড়া চট্টগ্রাম বিভাগের কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, খুলনা, বরিশাল, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদফতর।
মাত্র ১০ দিনের ব্যবধানে দেশের বাজারে স্বর্ণের দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। সবচেয়ে ভালো মানের তথা ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ১ হাজার ৭৫০ টাকা বাড়ানো হয়েছে। নতুন দর অনুযায়ী ২২ ক্যারেট প্রতি ভরি স্বর্ণ বিক্রি হবে ৯৮ হাজার ৪৪৪ টাকায়, যা এতদিন ছিল ৯৬ হাজার ৬৯৫ টাকা।
যশোরের শার্শা সীমান্ত দিয়ে ভারতে পাচারের সময় ১ কেজি ৪০০ গ্রাম ওজনের ১২টি স্বর্ণের বারসহ ২ জনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। বুধবার (৭ জুন) বিকেলে শার্শা উপজেলার রুদ্রপুর সীমান্ত এলাকা থেকে তাদেরকে আটক করেছে বিজিবির বিশেষ টহল টিম।
দেশে ছয়টি অঞ্চল তথা বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম এবং কক্সবাজার অঞ্চলের ওপর দিয়ে ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। তবে তাপপ্রবাহ কেটে যাওয়ার কোনো আভাস নেই। বুধবার (৭ জুন) এমন তথ্য জানিয়েছে আবহাওয়া অফিস।
রংপুর নগরীর কামারপাড়া ঢাকা কোচ স্ট্যান্ড শ্যামলী পরিবহন (এসপি) গাড়ির ফয়সাল নামের এক যাত্রী থেকে ১৫০ ভরি ওজনের ১৫টি স্বর্ণের বার জব্দ করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। যার আনুমানিক বাজার মূল্য ১ কোটি ২৭ লাখ টাকা।
গত ক’দিন ধরেই বিশ্বের সবচেয়ে দূষিত বায়ুর শহরের তালিকার শীর্ষে ঘুরছিল ঢাকা। তবে আজ কিছুটা উন্নতি হয়ে ১৩৮ স্কোর নিয়ে রাজধানীর অবস্থান দূষিত বায়ুর শহরের ১১ নম্বরে। বায়ুর এই মান সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচনা করা হয়।
সৌদি আরবের জেদ্দা বিমানবন্দরে বিপুল পরিমাণ অবৈধ স্বর্ণসহ নিষিদ্ধ পণ্য নিয়ে এফ এস জিয়াউল নামে বিমানের এক কেবিন ক্রুকে আটক করেছে দেশটির পুলিশ। গত রবিবার রাত ১টায় জেদ্দা-ঢাকা বিজি ১৩৬ নম্বর ফ্লাইট ছাড়ার আগ মুহূর্তে এ ঘটনা ঘটে।
যশোরে স্বর্ণ চোরাচালানের ঘটনায় করা মামলায় তিনজনের সশ্রম যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। সেই সঙ্গে তাদের প্রত্যেককে ৩০ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।
পাকিস্তানে রেকর্ড পরিমান হ্রাস পেয়েছে স্বর্ণে দাম। অর্থনৈতিক সংকটে টালমাটাল দেশটিতে চলতি মাসেই এখন পর্যন্ত দুই দফায় স্বর্ণের দাম কমেছে। খবর জিও নিউজ।