বর

মোরেলগঞ্জে গাছ ফেলে সড়ক অবরোধ

মোরেলগঞ্জে গাছ ফেলে সড়ক অবরোধ

বিএনপির অবরোধের তৃতীয় দিনে বাগেরহাটের মোরেলগঞ্জে গাছ ফেলে সড়ক অবরোধ করা হয়। আজ বৃহস্পতিবার ভোর রাত ৪টার দিকে সাইনবোর্ড-বগী আঞ্চলিক মহাসড়কের আমতলা এলাকায় গাছ কেটে সড়কে ফেলে যানবাহন চলাচলে বাধা সৃষ্টি করে বিএনপির নেতাকর্মীরা। এতে প্রায় ২ ঘণ্টা স্বাভাবিক যান চলাচল ব্যাহত হয়।

ঝিনাইদহে অবরোধের কোন প্রভাব নেই

ঝিনাইদহে অবরোধের কোন প্রভাব নেই

বিএনপি ও সমমনা দলের ডাকা ৭২ ঘণ্টা অবরোধে ঝিনাইদহে তেমন কোন প্রভাব পড়েনি। শুধুমাত্র স্থানীয় ও দূরপাল্লার বাস চলাচল ও পণ্যবাহী যানবাহন চলাচল বন্ধ রয়েছে। এছাড়া স্বাভাবিক রয়েছে জনজীবন। 

পোশাক শ্রমিকদের মিরপুর-১১ সড়ক অবরোধ, পুলিশের টিয়ার শেল নিক্ষেপ

পোশাক শ্রমিকদের মিরপুর-১১ সড়ক অবরোধ, পুলিশের টিয়ার শেল নিক্ষেপ

বেতন বৃদ্বির দাবিতে আজও মিরপুরে সড়ক অবরোধ ও বিক্ষোভ করেছে গার্মেন্টস শ্রমিকরা। সড়ক অবরোধ করলে পুলিশ তাদের ছত্রভঙ্গ করে সড়িয়ে দিয়েছে। নিরাপত্তা জোরদারে মাঠে আছে পুলিশ, র‍্যাব, বিজিবিসহ আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী

আবারও প্রধানমন্ত্রীর খুলনার জনসভার তারিখ পরিবর্তন

আবারও প্রধানমন্ত্রীর খুলনার জনসভার তারিখ পরিবর্তন

আবারও পরিবর্তন করা হয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার খুলনার জনসভার নির্ধারিত তারিখ। এর আগে জনসভাটি ৯ নভেম্বর অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। এরপর তারিখ দেওয়া হয় ১১ নভেম্বর। এবার সেই তারিখের পরিবর্তে ১৩ নভেম্বর খুলনার সার্কিট হাউজ মাঠে অনুষ্ঠিত হবে।

টানা অবরোধের শেষ দিন আজ

টানা অবরোধের শেষ দিন আজ

বিএনপি-জামায়াতের ডাকা সারাদেশে টানা তিন দিনের সড়ক, রেল ও নৌপথ অবরোধ কর্মসূচির শেষ দিন আজ বৃহস্পতিবার।

নভেম্বরেও ঘূর্ণিঝড়ের শঙ্কা

নভেম্বরেও ঘূর্ণিঝড়ের শঙ্কা

চলতি মাসে বঙ্গোপসাগরে এক থেকে দু'টি লঘুচাপ সৃষ্টি হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। এর মধ্যে একটি নিম্নচাপ অথবা ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে। বঙ্গোপসাগরের নতুন ঘূর্ণিঝড় সৃষ্টি হলে এর নাম হবে ‘মিধিলি’। এ নামটি মালদ্বীপের দেওয়া।

অক্টোবরে এল প্রায় ২ বিলিয়ন ডলার

অক্টোবরে এল প্রায় ২ বিলিয়ন ডলার

বর্তমান বিশ্ব প্রেক্ষাপটে অর্থনীতির সবচেয়ে আলোচিত, গুরুত্বপূর্ণ ও স্পর্শকাতর সূচক বিদেশি মুদ্রার সঞ্চয়ন বা রিজার্ভের অন্যতম প্রধান উৎস প্রবাসীদের পাঠানো রেমিটেন্স প্রবাহে ফের উল্লম্ফন দেখা দিয়েছে।

অবরোধবিরোধী প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল

অবরোধবিরোধী প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল

বিএনপি-জামায়াতের নৈরাজ্যের প্রতিবাদে পাবনায় শান্তি ও উন্নয়ন সমাবেশ করেছে আওয়ামী লীগ। বুধবার  সকালে শহরের বিভিন্ন এলাকা থেকে খন্ড খন্ড মিছিল এসে দলীয় কার্যালয়ের সামনে নেতা কর্মীরা সমবেত হয় এবং শান্তি সমাবেশ করে। 

সুখবর পেলেন মাহমুদউল্লাহ

সুখবর পেলেন মাহমুদউল্লাহ

গত এশিয়া কাপেও দর্শক হয়ে ছিলেন মাহমুদউল্লাহ রিয়াদ। ভারতে চলমান ওয়ানডে বিশ্বকাপেও তার জায়গা পাওয়া নিয়ে ছিল সংশয়। রিয়াদকে দলে অন্তর্ভুক্তির জন্য আন্দোলনও করেছেন সমর্থকেরা।