বসতি

জেরুসালেমে ৬ হাজার বসতি নির্মাণ করবে ইসরাইল

জেরুসালেমে ৬ হাজার বসতি নির্মাণ করবে ইসরাইল

অধিকৃত পূর্ব জেরুসালেম শহরে আরো তিন হাজার বসতি নির্মাণের প্রাথমিক অনুমোদন দিয়েছে ইসরাইল। বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, ইসরাইলের জেরুসালেম পৌরসভা সোমবার এই অনুমোদন দেয়।এএফপির খবরে বলা হয়েছে, প্রাথমিকভাবে তিন হাজার বসতি নির্মাণের অনুমোদন দেয়া হলেও শেষ পর্যন্ত ছয় হাজার বসতি নির্মাণ করা হবে।

ইসরাইলের অবৈধ বসতি স্থাপনের পরিকল্পনার নিন্দা ওআইসির

ইসরাইলের অবৈধ বসতি স্থাপনের পরিকল্পনার নিন্দা ওআইসির

দখলকৃত পশ্চিম তীর এবং কৌশলগত ও উর্বর জর্ডান উপত্যকায় ইসরাইলের ইহুদিদের বসতি স্থাপনের পরিকল্পনার কঠোর নিন্দা জানিয়েছে ইসলামী সহযোগিতা সংস্থা (ওআইসি)।