বাংলাদেশি নিহত

মালয়েশিয়ায় ভবন ধসে ৩ বাংলাদেশি নিহত, নিখোঁজ ৪

মালয়েশিয়ায় ভবন ধসে ৩ বাংলাদেশি নিহত, নিখোঁজ ৪

মালয়েশিয়ার পেনাং শহরে এক ভয়াবহ ভবন ধসে এখন পর্যন্ত ৩ জন বাংলাদেশির মৃত্যু হয়েছে। এছাড়াও উদ্ধারকারী দল ধারণা করছে ৪ শ্রমিক নিখোঁজ রয়েছেন। তাদের উদ্ধারের চেষ্টা চলছে। ধসে পড়া এই নির্মাণাধীন ভবনের সকল শ্রমিকই বাংলাদেশি ছিলেন।

কাতারে অগ্নিকাণ্ডে ৪ বাংলাদেশি নিহত

কাতারে অগ্নিকাণ্ডে ৪ বাংলাদেশি নিহত

কাতারে একটি গাড়ির গ্যারেজে অগ্নিকাণ্ডে চার বাংলাদেশি নিহত হয়েছেন।  গত রবিবার রাতে দেশটির রাজধানী দোহায় এই দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে দুজনের বাড়ি ফেনী জেলায় এবং বাকি দুজনের পরিচয় এখনো পাওয়া যায়নি। এ ঘটনায় নিহত আরও দুজন পাকিস্তানের নাগরিক।

যুক্তরাষ্ট্রে দুর্বৃত্তের গুলিতে বাংলাদেশি নিহত

যুক্তরাষ্ট্রে দুর্বৃত্তের গুলিতে বাংলাদেশি নিহত

যুক্তরাষ্ট্রের পেনসিলভেনিয়া অঙ্গরাজ্যের আপার ডারবি টাউনশিপে বসবাসরত মোহাম্মদ মাহবুবুর রহমান (৬৫) নামে এক বাংলাদেশি দুর্বৃত্তের গুলিতে নিহত হয়েছেন।

কানাডায় দুর্বৃত্তদের হামলায় বাংলাদেশি নিহত

কানাডায় দুর্বৃত্তদের হামলায় বাংলাদেশি নিহত

কানাডায় দুর্বৃত্তদের হামলায় বাংলাদেশি রেস্তোরাঁ ব্যবসায়ী শরীফ রহমান নিহত হয়েছেন। স্থানীয় সময় বৃহস্পতিবার রাতে অন্টারিওর লন্ডন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

দ. আফ্রিকায় দুর্বৃত্তের হামলায় বাংলাদেশি নিহত

দ. আফ্রিকায় দুর্বৃত্তের হামলায় বাংলাদেশি নিহত

দক্ষিণ আফ্রিকায় দুর্বৃত্তদের হামলায় আসাদুজ্জামান ওরফে আসাদ মোড়ল (৪৪) নামে এক বাংলাদেশি নিহত হয়েছে। রোববার (২৩ জুলাই) ক্যাপটাউনের মালমেসবুরী টাউনে স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তাকে হত্যা করা হয়।