রেলপথ মন্ত্রী মো. নূরুল ইসলাম সুজন বলেছেন, স্বাধীনতা যুদ্ধে ভারত যেভাবে আমাদের পাশে ছিল, বাংলাদেশ-ভারতের সে সম্পর্ক রক্তের বাঁধনে লেখা থাকবে। তিনি বলেন, ‘স্বাধীনতা যুদ্ধে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্থ হয়েছে রেল যোগাযোগ ব্যবস্থা। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ভারতের সহযেগিতায় হার্ডিঞ্জ ব্রিজ, তিস্তা ব্রিজ ও ভৈরব ব্রিজের মাধ্যমে রেল যোগাযোগ ব্যবস্থা চালু করেছিলেন।’
বাংলা
দেশের বেসরকারী বিমানসংস্থা ইউএস-বাংলার বিমান বহরে যুক্ত হয়েছে ৯ম এটিআর ৭২-৬০০।এয়ারক্রাফটটি আজ সন্ধ্যা ৭টায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে অবতরণ করে। এয়ারক্রাফটটি আনুষ্ঠানিকভাবে গ্রহণ করেন ইউএস-বাংলার চীফ এক্সিকিউটিভ অফিসার ক্যাপ্টেন লুৎফর রহমান।
কলকাতার ঐতিহ্যবাহী নন্দনে শুরু হচ্ছে ‘৫ম বাংলাদেশ চলচ্চিত্র উৎসব’। আগামী ২৮ জুলাই শুরু হয়ে এ উৎসব চলবে ৩১ জুলাই পর্যন্ত। বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক আয়োজিত এবারের উৎসবে বাংলাদেশের ৪৫টি সিনেমা প্রদর্শিত হবে।
জাতিসংঘের মহাসচিবের আমন্ত্রণে খাদ্য সম্মেলনে যোগ দিতে রবিবার (২৩ জুলাই) রোমে পৌঁছেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা।সোমবার (২৪ জুলাই) ইতালির রাজধানী রোমে তিন দিনব্যাপী এই শীর্ষ সম্মেলন শুরু হবে।
দেশে গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে একজন মারা গেছেন। এতে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৯ হাজার ৪৬৮ জন। মৃত্যুর হার ১ দশমিক ৪৪ শতাংশ।
বাংলাদেশে ঝুঁকিপূর্ণ কোনো কাজে শিশুদের নিয়োগ বেআইনি। কিন্তু ঝুঁকিপূর্ণ কাজেই বাংলাদেশের ১০ লাখের বেশি শিশু নিয়োজিত। গত ১০ বছরে দেশে শিশু শ্রমিকের সংখ্যা বেড়েছে প্রায় এক লাখ। শিশুশ্রম কমাতে সরকারের আছে হাজার কোটি টাকার প্রকল্প।
ভারতের মুম্বাই থেকে চিকিৎসা করিয়ে কলকাতায় ফেরার পথে চলন্ত ট্রেনে কন্যা সন্তানের জন্ম দিলেন বাংলাদেশের সাতক্ষীরার এক নারী।
উপমহাদেশের ফুটবলে সবচেয়ে বেশি আলোচিত বড়দের সাফ নিয়ে। দক্ষিণ এশিয়া ফুটবল ফেডারেশন (সাফ) বড়দের পাশাপাশি ছোটদের সাফও আয়োজন করে। অনেক দিন ধরেই ছোটদের সাফ চ্যাম্পিয়নশিপ আয়োজন করে আসছে।
নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড। ১টি পদে ৪৬৪ জনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।
জিততে জিততে হেরে যাওয়ার বেদনায় অনেকবার পুড়তে হয়েছে বাংলাদেশকে। অসংখ্যবার তীরে এসে তরি ডুবেছে।