আয়ারল্যান্ডের সাথে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে টসে হেরে ব্যাটিংএ বাংলাদেশ। আইরিশ অধিনায়ক অ্যান্ডি বালবার্নি প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছেন। ফলে টাইগাররা প্রথমে ব্যাটিংয়ে নামবে।
বাংলা
দেশের বিভিন্ন জায়গায় আজ অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি হতে পারে। সকাল ৯টা থেকে পরের ২৪ ঘণ্টার পূর্বাভাসে এ তথ্য জানিয়েছে আবহাওয়ার অধিদফতর।
সদ্য শেষ হওয়া ইংল্যান্ডের সাথে তিন ম্যাচ টি-২০ সিরিজের সব কয়টি ম্যাচ জিতে বেশ ভালোই ফুরফুরি মেজাজে আছে বাংলাদেশ দল । যদি ও ইংল্যান্ডের সাথে তিন ম্যচ ওয়ানডে সিরিজ টি ২-১ হারে বাংলাদেশ।
বাংলাদেশ-ভারত মৈত্রী পাইপলাইনের মাধ্যমে ভারত থেকে বাংলাদেশে হাই স্পিড ডিজেল (এইচএসডি) পরিবহনের একটি টেকসই, নির্ভরযোগ্য, সাশ্রয়ী ও পরিবেশবান্ধব ব্যবস্থা গড়ে উঠবে বলে শুক্রবার জানিয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়।
বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ভার্চিুয়ালি ফ্রেন্ডশিপ পাইপলাইনের উদ্বোধন করবেন আজ (শনিবার)। ‘ভারত-বাংলাদেশ ফ্রেন্ডশিপ পাইপলাইন’ দিয়ে ভারত থেকে বাংলাদেশে ডিজেল আসবে।
স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে স্মার্ট নাগরিক প্রয়োজন উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজকের শিশুদের মানবিক গুণাবলীসম্পন্ন হিসেবে গড়ে তোলার আহ্বান জানিয়েছেন। কারণ, তারাই হবে ‘স্মার্ট বাংলাদেশের স্মার্ট জনগোষ্ঠী।’
বাংলাদেশ ইসলামি সহযোগিতা সংস্থার (ওআইসি) ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছে। এছাড়া সংস্থাটির ইসলামী মানবাধিকার পরিষদের সদস্যও নির্বাচিত হয়েছে বাংলাদেশ।
দেশে বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে কারও মৃত্যু হয়নি। এ সময় নতুন করে সাত জনের শরীরে এ ভাইরাস শনাক্ত হয়েছে।
ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার গোবড়াকুড়া সীমান্ত থেকে বাংলাদেশী এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে।বুধবার (১৫ মার্চ) সন্ধ্যায় লাশটি ভারতীয় সীমানায় পাওয়া যায়। নিহতের নাম সরোয়ার হোসেন (৪৫)। তিনি ওই উপজেলার বাসিন্দা।
তিন ওয়ানডে, তিন টি-২০ ও একটি টেস্ট খেলতে আয়ারল্যান্ড দল এখন বাংলাদেশে। বাংলাদেশের সাথে সিরিজ শুরু আগে বিসিবি একাদশের বিপক্ষে একটি ৫০ ওভারের ম্যাচ খেলবে আইরিশরা ।