দেশে মহামারী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় কেউ মারা যায়নি বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর। এসময় নতুন শনাক্ত হয়েছে ৪০ জন। দেশে এ পর্যন্ত মৃতের সংখ্যা ২৯ হাজার ১৩০ জন এবং মোট শনাক্তের সংখ্যা ১৯ লাখ ৫৩ হাজার ৪৪৭ জনে পৌঁছেছে।
বাংলা
‘শান্তি প্রতিষ্ঠা’কে একটি মহৎ কাজ অভিহিত করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশী শান্তিরক্ষীদের জাতীয় পতাকার মান সমুন্নত রেখে বিশ্বে বাংলাদেশকে একটি শক্তিশালী শান্তি প্রতিষ্ঠাকারি দেশ হিসেবে প্রতিষ্ঠা করার আহ্বান জানিয়েছেন।
পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন জানিয়েছেন, বাংলাদেশ-ভারত পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের সপ্তম জয়েন্ট কনসালটেটিভ কমিশন (জেসিসি) বৈঠক ৩০ মের পরিবর্তে ১৯ জুন নয়াদিল্লিতে অনুষ্ঠিত হবে। ৩০ মে বৈঠকটি হওয়ার কথা ছিল।
বৈশ্বিক মহামারী করোনাভাইরাসের কারণে বন্ধ হয়ে যাওয়া মৈত্রী এক্সপ্রেস দীর্ঘ ২৭ মাস পর ফের চালু হয়েছে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশ্বশান্তি প্রতিষ্ঠায় বাংলাদেশ সরকার ও জনগণের পক্ষ থেকে জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমের প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করে বলেছেন , বাংলাদেশের শান্তিরক্ষীগণ যাতে আরো আত্মবিশ্বাসের সঙ্গে জাতিসংঘের আহ্বানে সাড়া দিতে পারেন, এ জন্য সরকারের সকল প্রয়াস অব্যাহত থাকবে।
ফিটনেস ও স্কিল ট্রেনিং ক্যাম্পের জন্য বাংলাদেশ টাইগার্স দলে ২৯ ক্রিকেটার ডাক পেয়েছেন। আগামীকাল (২৭ মে) মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে ওই ক্রিকেটারদের ফিটনেস ক্যাম্প শুরু হবে। ৫ জুলাই শেষ হবে ক্যাম্প।
আবহাওয়া অফিস জানিয়েছে, দেশের কোথাও কোথাও আজ অস্থায়ীভাবে বৃষ্টি অথবা বজ্রসহসহ বৃষ্টি হতে পারে ।
আজ সকাল থেকে পরবর্তী ২৪ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায়
পদ্মায় প্রচণ্ড স্রোতের কারণে শিমুলিয়া-বাংলাবাজার নৌরুটে ফেরি চলাচল বন্ধ করে দিয়েছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)।
ফ্রান্সে সন্ত্রাসীদের হাতে বাংলাদেশী প্রবাসী সোহেল রানা (৪৩) খুন হয়েছেন। গত শনিবার (২১ মে) ভোরে সন্ত্রাসীদের হামলার পর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বুধবার তিনি মারা যান।
ঢাকা টেস্টে বাংলাদেশের বিপক্ষে লিড নিয়ে চতুর্থ দিনের মধ্যাহ্ন-বিরতিতে সফরকারী শ্রীলংকা।প্রথম ইনিংসে বাংলাদেশের ৩৬৫ রানের জবাবে ১৩০ ওভারে ৫ উইকেটে ৩৬৯ রান করেছে শ্রীলংকা। ৫ উইকেট হাতে নিয়ে ৪ রানে এগিয়ে লংকানরা।