বাংলা

করোনায় আরও  একজনের মৃত্যু, শনাক্ত ৮১ জন

করোনায় আরও একজনের মৃত্যু, শনাক্ত ৮১ জন

দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় আরও  একজনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত করোনায় মৃতের সংখ্যা ২৯ হাজার ১১৯ জন। নতুন করে শনাক্ত হয়েছেন ৮১ জন। আগের দিন এই সংখ্যা ছিল ৪৩ জন। সরকারি হিসাবে এ পর্যন্ত মোট শনাক্ত ১৯ লাখ ৫১ হাজার ৩৬৩ জন।

সৌদিতে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশী হজযাত্রী নিহত

সৌদিতে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশী হজযাত্রী নিহত

ওমরাহ পালন করতে গিয়ে সৌদি আরবের মক্কায় সড়ক দুর্ঘটনায় বাংলাদেশী হজযাত্রী নিহত হয়েছেন। শনিবার বাংলাদেশ সময় রাত সাড়ে ৯টার দিকে মক্কা নগরীর হেরা পর্বতের গুহা নামক স্থানে রাস্তা পারাপারের সময়ে এ দুর্ঘটনা ঘটে।

টানা চার দিন করোনায় মৃত্যু শূন্য বাংলাদেশ

টানা চার দিন করোনায় মৃত্যু শূন্য বাংলাদেশ

টানা চার দিন করোনায় মৃত্যু শূন্য। দেশে এ পর্যন্ত করোনায় মৃতের সংখ্যা ২৯ হাজার ১১৮ জন। নতুন করে শনাক্ত হয়েছেন ৪৩ জন। আগের দিন এই সংখ্যা ছিল ৬৫ জন। গত ২৪ ঘণ্টায় আট বিভাগের মধ্যে চার বিভাগে করোনা রোগী শনাক্ত শূন্য। 

ইতিহাস জানার মধ্য দিয়ে আমাদের নতুন প্রজন্মের মাঝে চেতনা জাগ্রত হবে : প্রধানমন্ত্রী

ইতিহাস জানার মধ্য দিয়ে আমাদের নতুন প্রজন্মের মাঝে চেতনা জাগ্রত হবে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের ইতিহাসকে নতুন প্রজন্মের মাঝে আরো ছড়িয়ে দেয়ার ওপর গুরুত্বারোপ করে বলেছেন, এতে করে তাঁরা যেমন দেশপ্রেমে উদ্বুদ্ধ হবে তেমনি দেশও সামনে এগিয়ে যাবে।

হার দিয়ে বিশ্বকাপ শেষ করলো বাংলাদেশ

হার দিয়ে বিশ্বকাপ শেষ করলো বাংলাদেশ

হার দিয়ে নিজেদের অভিষেক ওয়ানডে বিশ্বকাপ শেষ করলো বাংলাদেশ নারী ক্রিকেট দল। আজ লিগ পর্বে নিজেদের সপ্তম ও শেষ ম্যাচে ইংল্যান্ড নারী দলের কাছে ১০০ রানের বড় ব্যবধানে হারের লজ্জা পায় বাংলাদেশ। 

দুই বিভাগে বৃষ্টির সম্ভাবনা

দুই বিভাগে বৃষ্টির সম্ভাবনা

আবহাওয়া অফিস জানিয়েছে, আজ সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং ময়মনসিংহ ও চট্টগ্রাম বিভাগের দু'এক জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়াসহ বৃষ্ট্রি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

সিরিজ জয় আমাদের বড় অর্জন : তামিম

সিরিজ জয় আমাদের বড় অর্জন : তামিম

দক্ষিণ আফ্রিকার মাটিতে ওয়ানডে সিরিজ জয়কে বড় অর্জন হিসেবে দেখছেন  বাংলাদেশ অধিনায়ক তামিম ইকবাল।  গতকাল শেষ  ম্যাচ জিতে তিন  ওয়ানডে সিরিজ ২-১ ব্যবধানে জিতেছে বাংলাদেশ। এই নিয়ে সপ্তমবারের মত বিদেশের মাটিতে দ্বিপাক্ষীক সিরিজ জিতলো বাংলাদেশ।