বাংলা
আফগানিস্তানের বিরুদ্ধে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য সোমবার দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ১৫ সদস্যের দলে নতুন মুখ দুজন।
আগামী মাসে সংযুক্ত আরব আমিরাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সফরের ব্যাপারে পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন ও ইউএই’র পররাষ্ট্রমন্ত্রী আব্দুল্লাহ্ বিন জায়েদ আল নাহিয়ানের মধ্যে আলোচনা হয়েছে।
রোমানিয়ার সরকার বাংলাদেশী নাগরিকদের জন্য নতুন এবং অপেক্ষায় থাকা ভিসা ইস্যু করতে সাহায্য করার জন্য এখানে কনস্যুলার টিম পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে।
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় ১৯ জনের মৃত্যু হয়েছে। আর এ সময়ে ভাইরাসটি শনাক্ত হয়েছে ৪ হাজার ৬৯২ জনের শরীরে।
গত ৬ই ফেব্রুয়ারি সংক্রমণের হার ছিল ২১ দশমিক ৫০ শতাংশ। সপ্তাহের শেষে ১২ই ফেব্রুয়ারি এ হার এসে দাঁড়িয়েছে ১৬ দশমিক ৫০ শতাংশ। একই সময়ে নতুন রোগী শনাক্তের হার যেখানে আট হাজার ৩৪৫ জন ছিল, সেটি ১২ ফেব্রুয়ারি কমে পাঁচ হাজার ২৩ জন হয়েছে।
করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় ২৮ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে করোনায় মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২৮ হাজার ৮১৯ জনে।
আবহাওয়া অফিস জানিয়েছে, দেশের বিভিন্ন জেলার উপর দিয়ে বয়ে যাওয়া শৈত্যপ্রবাহ কিছু এলাকা থেকে প্রশমিত হতে পারে।
আবহাওয়া অফিস জানায়, আজ পঞ্চগড়, কুড়িগ্রাম, রাজশাহী, পাবনা, যশোর, কুষ্টিয়া এবং মৌলভীবাজার জেলা সমূহের উপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা কিছু এলাকা থেকে প্রশমিত হতে পারে।
আবহাওয়া অফিস জানিয়েছে, পঞ্চগড় ও কুড়িগ্রাম জেলার উপর দিয়ে মৃদু শৈত্য প্রবাহ বয়ে যাচ্ছে। দেশের সর্বনিন্ম তাপমাত্রা তেঁতুলিয়ায় ৮ দশমিক ২ ডিগ্রী সেলসিয়াস। সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারাদেশে হালকা থেকে মাঝারী কুয়াশা পড়তে পারে।
পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন শুক্রবার বলেছেন, বাংলাদেশ ‘শান্তির সংস্কৃতি’ প্রচার করছে, যা আসলে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শান্তির দর্শন।