করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে আরো ২৪ জনের। এছাড়া এ সময়ে ভাইরাসটি শনাক্ত হয়েছে আরো ১ হাজার ১৪৪ জনের শরীরে।
- রাজশাহীতে বিএনপি কার্যালয়ে আগুন, এলাকায় উত্তেজনা
- * * * *
- নেত্রকোনায় হাওর এক্সপ্রেস ট্রেনে দুর্বৃত্তের আগুন
- * * * *
- আ. লীগের নৈরাজ্যের প্রতিবাদে ছাত্র মজলিসের প্রতিবাদ মিছিল
- * * * *
- ঢাবির এফবিএস এবং শ্যাডোতে ককটেল বিস্ফোরণ, আহত ১
- * * * *
- টুঙ্গিপাড়ায় নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল থেকে পুলিশের গাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ
- * * * *
বাংলা
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশের বিভিন্ন প্রতিশ্রুতিশীল খাত যেমন আইসিটি, নবায়নযোগ্য জ্বালানি, কৃষি-প্রক্রিয়াকরণ, নীল অর্থনীতি, পর্যটন ও হাইটেক পার্কের জন্য মার্কিন বিনিয়োগের আহ্বান জানিয়েছেন। যুক্তরাষ্ট্রে বুধবার ব্যবসায়িক এক গোলটেবিল বৈঠকে তিনি এই আহ্বান জানান।
বাংলাদেশ থেকে দক্ষ জনশক্তি নিতে রাশিয়াকে অনুরোধ জানিয়েছেন সেদেশে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত কামরুল আহসান। রাশিয়ার প্রিমর্স্কি অঞ্চলের গভর্নর ওলেগ কোঝেমিয়াকোর সঙ্গে এক বৈঠকে তিনি এ অনুরোধ করেন।
শারদীয় দূর্গা পুজা উপলক্ষে সরকারের বিশেষ অনুমতিতে ২০৮০ মেঃটন ্ইলিশের প্রথম চালানে বেনাপোল বন্দর দিয়ে ৪ টি ট্রাকে ২৩ মেঃটন ইলিশ ভারতে রপ্তানি হয়েছে। আজ বিকালে কাস্টমস ও বন্দরের আনুষ্ঠানিকতা শেষে ইলিশের ট্রাক ভারতের পেট্রাপোল বন্দরে প্রবেশ করে।
দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ৩৬ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়াল ২৭ হাজার ৩১৩ জন।
পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, ঢাকা যুক্তরাষ্ট্র থেকে ১৯৭৫ সালের ১৫ আগস্ট হত্যাযজ্ঞের ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি রাশেদ চৌধুরীকে ফেরত দিবে বলে প্রত্যাশা করছে। কারণ এ বিষয়ে আইনি প্রক্রিয়াগুলো শেষ করার কাজ চলছে।
একের পর এক বিভিন্ন দেশের সফর বাতিলের পর পাকিস্তানের ক্রিকেট যখন সংকটের মুখে, তখন পাকিস্তান ক্রিকেট বোর্ড আমন্ত্রণ জানিয়ে যোগাযোগ করেছিল বাংলাদেশের সঙ্গে। কিন্তু বাংলাদেশের ক্রিকেট কর্তৃপক্ষ জানিয়েছেন, এই মূহুর্তে পাকিস্তানে কোন ক্রিকেট দল পাঠানোর পরিকল্পনা তাদের নেই।
করোনাভাইরাসে দেশে গত ২৪ ঘণ্টায় আরো ২৬ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৭ হাজার ২৭৭ জনে।
সৌদি ব্যবসায়ীদের বাংলাদেশে বিভিন্ন খাতে বিনিয়োগের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান।
ভারত বা বাংলাদেশে যারা দুই ডোজ কোভিশিল্ড টিকা পেয়েছেন, ব্রিটেন তাদেরকে পূর্ণ টিকাপ্রাপ্ত হিসেবে স্বীকার না-করায় নতুন বিতর্ক মাথাচাড়া দিয়েছে।