প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বাংলাদেশ ও ফ্রান্সের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক নতুন মাত্রায় পৌঁছেছে।সোমবার ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর সাথে দ্বিপক্ষীয় বৈঠকের পর এক যৌথ প্রেস ব্রিফিংয়ে প্রধানমন্ত্রী একথা বলেন।
- বুয়েটের আবাসিক হলে ককটেল বিস্ফোরণ
- * * * *
- রামগঞ্জে ছাত্রদলের দুই কমিটি বিলুপ্ত
- * * * *
- যুক্তরাষ্ট্র গাজায় আন্তর্জাতিক বাহিনী মোতায়েনের প্রস্তুতি নিচ্ছে
- * * * *
- ২৫ লাখ বছর পুরোনো বিড়ালের ফসিল মিলল তুর্কি জাদুঘরে
- * * * *
- শিক্ষক নিয়োগে নতুন পদ্ধতি: পরীক্ষার সিলেবাস, প্রশ্নের ধরন ও নম্বর বণ্টনেও পরিবর্তন
- * * * *
বাংলা
আধুনিক অর্থনৈতিক, বাণিজ্য ও নিরাপত্তা অংশীদারিত্ব বিকাশে দুই দেশের যৌথ অঙ্গীকার প্রতিফলিত করে বাংলাদেশ ও যুক্তরাজ্যের পঞ্চম কৌশলগত সংলাপ আগামীকাল মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) ঢাকায় অনুষ্ঠিত হবে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, অভিন্ন সমৃদ্ধির জন্য বাংলাদেশ ও ফ্রান্সের মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্ক একটি কৌশলগত অংশীদারিত্বে পৌঁছাবে।
ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় বাংলাদেশকে সহায়তা করার জন্য তার দেশের অটল প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন।
বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক প্রেসিডিয়াম সদস্য সৈয়দা সাজেদা চৌধুরীর প্রথম মৃত্যুবার্ষিকী আজ সোমবার। গত বছর আজকের এই দিনে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় শেষনিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
সাফ অনূর্ধ্ব-১৬ চ্যাম্পিয়নশিপের ফাইনালে ভারতের কাছে হেরে শিরোপার স্বপ্নভঙ্গ হলো বাংলাদেশের। রবিবার ভুটানের থিম্পুর চাংলিমিথাং স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে ভারতের কাছে ০-২ গোলে হেরে রানার্সআপ হয়েছে বাংলাদেশ। লাল সবুজের দলকে হারিয়ে শিরোপা ধরে রাখল ভারত।
ভারতে বিভিন্ন মেয়াদে জেল খেটে দেশে ফিরেছেন ১৬ বাংলাদেশি যুবক। রোববার (১০ সেপ্টেম্বর) ভারতীয় পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের কাছে তাদের হস্তান্তর করে।
মিয়ানমারের রাখাইন রাজ্যের মংডু হয়ে বাংলাদেশে বিভিন্ন ধরনের খাদ্যপণ্য রপ্তানি নিষিদ্ধ করেছে দেশটির জান্তা সরকার। বাংলাদেশের সোনালী ব্যাংক মিয়ানমারের দুটি বড় ব্যাংকের সম্পদ জব্দ করার সিদ্ধান্ত নেওয়ার পর এই পদক্ষেপ নিলো দেশটি।
বাংলাদেশের তৈরি পোশাকের একক বৃহত্তম বাজার যুক্তরাষ্ট্র। চলতি বছরে জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত সাত মাসে ৪৫৭ কোটি ডলারের পোশাক রপ্তানি করেছেন বাংলাদেশের উদ্যোক্তারা।
দেশে শনিবার (৯ সেপ্টেম্বর) সকাল ৮টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে কারও মৃত্যু হয়নি।