জন্মের পর মা তাদের ছেড়ে চলে গেছে। আশ্রয়হীন তিন বাঘ শাবকের ঠাঁই মিলেছে অনাথ পশুদের আশ্রয়স্থলে। কিন্তু মায়ের ভালোবাসা থেকে বঞ্চিত হয়নি তারা। তিন বাঘ শাবকের জন্য কোল পেতে দিয়েছে একটি স্ত্রী ল্যাব্রাডর।
বাঘ
রয়্যাল বেঙ্গল টাইগার নৌকা থেকে লাফ দিয়ে নদীতে ঝাঁপিয়ে পড়ার একটি ভিডিও নেটমাধ্যমে ভাইরাল হয়েছে। ভারতের অংশের সুন্দরবনে এই ঘটনা ঘটেছে বলে ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে জানিয়েছে।
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী শাহাব উদ্দিন জানিয়েছেন, সর্বশেষ জরিপ অনুযায়ী সুন্দরবনে বর্তমানে বাঘের সংখ্যা ১১৪টি।
বাংলাদেশের উত্তরাঞ্চলীয় জেলা নীলফামারী সদর উপজেলার ভবানীগঞ্জ এলাকায় ফাঁদে পড়ে বিদ্যুতায়িত হয়ে একটি চিতাবাঘ মারা গেছে। তবে আরেকটি চিতাবাঘ পার্শ্ববর্তী ভুট্টা ক্ষেতে লুকিয়ে আছে।
আট বছরের ছেলেকে মুখে নিয়ে দৌড়চ্ছে চিতাবাঘ। পিছন পিছন ছুটছেন ছেলেটির মা। বাঘের পিছনে এক কিলোমিটার ধাওয়া করে, তার সঙ্গে রীতিমতো লড়াই করে ছেলেকে ছিনিয়ে নিয়ে এলেন তিনি।
রাজশাহীর বাঘা উপজেলার আড়ানী পৌরসভার আলোচিত সেই মেয়র মুক্তার আলীর চারদিনের রিমান্ড আদেশ দিয়েছেন আদালত। শুক্রবার সন্ধ্যায় রাজশাহীর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-৪ এর বিচারক আরিফুল হক এই রিমান্ড মঞ্জুর করেন।
কলেজ শিক্ষক মনোয়ার হোসেন মজনুর বাড়িতে হামলা ও ভাঙচুরের অভিযোগে রাজশাহীর বাঘা উপজেলার আড়ানী পৌরসভার বহুল আলোচিত মেয়র মুক্তার আলীকে পাবনার ঈশ্বরদী থেকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার ভোর ৫টার দিকে ঈশ্বরদীর পাকশী ফুরফুরা শরীফ সংলগ্ন এলাকার এক নিকটাত্মীয়ের বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।
রাজশাহীর বাঘা উপজেলার আড়ানী পৌরসভার মেয়র মুক্তার আলীর বাড়িতে অভিযান চালিয়েছে পুলিশ। এসময় চারটি বিদেশী অস্ত্র, নগদ ৯৪ লাখ ৯৮ হাজার টাকা ও বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার করেছে পুলিশ। এছাড়ও মেয়রের স্ত্রী জেসমিন বেগম এবং দুই ভাতিজাকে আটক করা হয়।
সুন্দরবনের ভারতের অংশে বাঘের আক্রমণে দুই বাংলাদেশী জেলে নিহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। বৃহস্পতিবার বিকেলে ভারতের সীমখালী খালে কাঁকড়া আহরণের সময় বাঘের আক্রমণের শিকার হন তারা।
কুষ্টিয়ার কুমারখালীর কয়া মহাবিদ্যালয়ের সামনে নির্মিত বিপ্লবী বাঘা যতীনের ভাস্কর্য ভাঙচুরের ঘটনার মামলার গ্রেফতারকৃত তিন আসামিকে আদালত তিন দিনের রিমান্ড আদেশ মঞ্জুর করেছেন।