রাজধানীর বঙ্গবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পুনর্বাসনে এক কোটি টাকা অনুদানের ঘোষণা দিয়েছে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই। রোববার দুপুরে বঙ্গবাজারে ঘটনাস্থল পরিদর্শনকালে এ ঘোষণা দেন এফবিসিসিআই সভাপতি মো. জসিম উদ্দিন।
- ৬ শিল্পাঞ্চলে ১০০ শয্যার শ্রমিক হাসপাতাল নির্মাণ করা হবে : প্রধানমন্ত্রী
- * * * *
- নিয়ামতপুরে দুই মোটরসাইকেলের সংঘর্ষে দুই আরোহী নিহত
- * * * *
- নিকাহ রেজিস্ট্রারদের অধিকার সুরক্ষায় প্রধানমন্ত্রীকে স্মারকলিপি
- * * * *
- শতভাগ নিরাপদ পানির ব্যবস্থা নিশ্চিতে সরকার নতুন নতুন প্রকল্প গ্রহণ করছে
- * * * *
- মাদরাসা থেকে ফেরার পথে সাত বছরের ছাত্রীর রহস্যজনক মৃত্যু
- * * * *
বাজার
রাজধানীর বঙ্গবাজারে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের জন্য তহবিল সংগ্রহে একটি ব্যাংক অ্যাকাউন্ট খোলা হয়েছে।
আইএফআইসি ব্যাংকের ওই সঞ্চয়ী হিসাব নম্বরের (০২০০০৯৪০৬৬০৩১) মাধ্যমে দেশ-বিদেশ থেকে যে কেউ অর্থ সাহায্য পাঠাতে পারবেন বলে ব্যবসায়ীরা নেতারা জানিয়েছেন।
বঙ্গবাজারে ব্যবসায়ীদের দ্বন্দ্বের কারণে আগুন লেগেছে কি না তা খতিয়ে দেখছে পুলিশ। শনিবার এফডিসিতে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার খন্দকার গোলাম ফারুক এ কথা জানান।
ঈদের আগে কয়েক হাজার দোকান পুড়ে ৭৫ ঘণ্টারও বেশি সময় পর শুক্রবার (৭ এপ্রিল) সকালে রাজধানীর বঙ্গবাজার মার্কেটের ভয়াবহ আগুন অবশেষে নিয়ন্ত্রণে এসেছে।
গাইবান্ধা সদরের লক্ষ্মীপুর ইউনিয়নের হাট লক্ষ্মীপুর বাজারে শুক্রবার সকাল সাড়ে সাতটার দিকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে বাজারের ২৫টি দোকান ঘর এবং ৮টি বসতবাড়ি পুড়ে ছাই হয়ে গেছে। স্থানীয়রা ফায়ার সার্ভিসে খবর দিলে ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
রাজধানীর বঙ্গবাজারে অগ্নিনির্বাপণের সময় পুলিশের ওপর হামলা ও কাজে বাধা দেয়ার অভিযোগে দায়ের করা মামলায় ৩ জনের একদিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
জাতীয় সংসদের ৫০ বছর উপলক্ষে বিশেষ অধিবেশনে রাজধানীর গুলিস্তানের সিদ্দিকবাজারে বিস্ফোরণ ও বঙ্গবাজারে আগুনের ঘটনায় শোক উপস্থাপন করা হয়েছে।
বঙ্গবাজারে অগ্নিকাণ্ডে শাহবাগ থানায় পুলিশের পক্ষ থেকে একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। এই ঘটনায় আরও পৃথক ছয়টি জিডি করেছেন ব্যবসায়ীরা। পুলিশের পক্ষ থেকে জিডির তথ্য নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের রমনা বিভাগের উপকমিশনার (ডিসি) মো. শহিদুল্লাহ।
রাজধানীর বঙ্গবাজারে অগ্নিকাণ্ডের সময় আগুন নেভাতে বাধা ও ভাঙচুরের ঘটনায় মামলা করবে ফায়ার সার্ভিস। মামলা করতে আজ বৃহস্পতিবার বংশাল থানায় যাবেন ফায়ার সার্ভিস সদর দপ্তরের কর্মকর্তারা।
বঙ্গবাজার অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা ব্যবসায় টিকে থাকতে এবং ব্যাংকের দায় পরিশোধের জন্য সুদমুক্ত ঋণ চেয়েছেন।