মজলুম জননেতা আব্দুল হামিদ খান ভাসানীর ৪৫ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণসভায় বক্তারা অভিযোগ করে বলেছেন,‘ পাঠ্য পুস্তক থেকে ক্রমাগত মজলুম জননেতা মাওলানা আব্দুল হামিদ খাঁন ভাসানীর নাম ও কর্মযজ্ঞ মুছে ফেলা হয়েছে।
বার
চলতি বছরের ষষ্ঠ থেকে নবম শ্রেণীর বার্ষিক পরীক্ষার ফল আগামী ১০ ডিসেম্বরের মধ্যে প্রকাশের কথা জানিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)।
টাঙ্গাইলে যথাযোগ্য মর্যাদায় পালিত হচ্ছে মওলানা আব্দুল হামিদ খান ভাসানীর ৪৫তম মৃত্যুবার্ষিকী। বুধবার সকালে পৌর শহরের সন্তোষে দিনব্যাপী এ কর্মসূচির উদ্বোধন করেন মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর (অতিরিক্ত দায়িত্ব) ড. এ আর এম সোলাইমান।
গণপরিবহণে ভাড়া বৃদ্ধির পর এবার চট্টগ্রাম বন্দর থেকে দেশের বিভিন্ন রুটে চলাচলকারী লাইটার জাহাজের (ছোট আকার) ভাড়া বাড়ানো হয়েছে।
রাজধানীর ওয়ারী থেকে তিন হাজার ৭০০ পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে র্যাব। গ্রেফতারকৃত ব্যক্তির নাম মো. মনির। এসময় তার নিকট থেকে মাদক পরিবহনে ব্যবহৃত একটি মোটরসাইকেল, একটি মোবাইল ও নগদ ৫০০ টাকা জব্দ করা হয়।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পরিবারের সদস্যসহ গুরুত্বপূর্ণ ব্যক্তিদের দৈহিক নিরাপত্তার বিষয়টি অন্তর্ভুক্ত করতে সংসদে বিল পাস হয়েছে।মঙ্গলবার সংসদের কাজে প্রধানমন্ত্রীর কার্যালয়ের দায়িত্বপ্রাপ্ত মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বিশেষ নিরাপত্তা বাহিনী (স্পেশাল সিকিউরিটি ফোর্স) বিল-২০২১ সংসদে পাসের প্রস্তাব করেন। পরে তা কণ্ঠভোটে পাস হয়।
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) একমাত্র স্বেচ্ছায় রক্তদাতা সংগঠন ‘বন্ধু'র ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে আনন্দ শোভাযাত্রা ও দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ‘যদি করি স্বেচ্ছায় রক্তদান, বাচঁবে জীবন বাচঁবে প্রাণ’- এ প্রতিপাদ্যকে ধারণ করে মঙ্গলবার (১৬ নভেম্বর) সকাল সোয়া দশটায় বিশ্ববিদ্যালয় থেকে র্যালি শুরু হয় যা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করে ব্যাডমিন্টন কোর্টে গিয়ে শেষ হয়।
বিরোধীদল বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার উন্নত চিকিৎসার জন্য তাঁকে বিদেশে নেয়ার অনুমতি চেয়ে তাঁর পরিবার আবারও সরকারের কাছে চিঠি দিয়েছে।
শীতের যে কোনো সবজি দিয়ে তৈরি করা হয় নানা ধরনের মজাদার খাবার। তবে রান্নায় ভিন্নতা নিয়ে আসার জন্য আজ জানাবো কিভাবে লাউপাতার ‘ভুনা ভর্তা’ তৈরি করবেন। এটি খেতে খুব মজা এবং তৈরিও বেশ সহজ।
আন্তর্জাতিক সর্বাধিক বিক্রিত বইয়ের লেখক উইলবার স্মিথ আর নেই। ৮৮ বছর বয়সে দক্ষিণ আফ্রিকার কেপটাউনে তার বাড়িতে শনিবার বিকালে তিনি মারা যান। তার প্রকাশক এই খবর নিশ্চিত করেছেন।