বিএনপির সাংগঠনিক সম্পাদক ও সাবেক উপমন্ত্রী রুহুল কুদ্দুস তালুকদার দুলু জামিনে মুক্ত হয়েছেন। মঙ্গলবার (৫ ডিসেম্বর) রাত সাড়ে ১০টার পর তিনি মুক্ত হন। জামিনে মুক্ত হওয়ার পর টেলিফোনে তিনি বলেন, আমি অসুস্থ। বাসায় ফিরে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে ভর্তি হবো।