ময়মনসিংহের ভালুকায় প্রশান্ত কুমার হালদার ওরফে পি কে হালদারের মালিকানায় থাকা কুমিরের খামার রেপটাইলস ফার্মস ৩৮ কোটি টাকায় বিক্রি হয়েছে। সম্প্রতি নিলামে খামারটি কিনেছে বেসরকারি উন্নয়ন সংস্থা উদ্দীপন।
বিক্রি
পটুয়াখালীর কুয়াকাটায় ২ কেজি তিনশো গ্রাম ওজনের একটি ইলিশ ধরা পড়েছে ফোরকান মাঝি নামের এক জেলে জালে। যা বিক্রি হলো ৫ হাজার দুইশ ৩২ টাকায়।
জ্বালানি তেলের সবচেয়ে বড় দুই সরবরাহকারী সৌদি আরব ও রাশিয়া তেলের দৈনিক উত্তোলন হ্রাসের পর থেকে আন্তর্জাতিক বাজারে বাড়তে শুরু করেছে অপরিশোধিত জ্বালানি তেলের দাম। বৃহস্পতিবার যে দামে তেল বিক্রি হয়েছে, তা ছিল চলতি ২০২৩ সালের মধ্যে সর্বোচ্চ।
নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল (ভিক্টোরিয়া)-এর সামনে ঔষধের (ফার্মেসি) দোকানে অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
এক সময়ের মোবাইল কোম্পানিতে চাকরি করলেও এখন পরিবারকে সময় দিয়ে হাতের তৈরি কেক বিক্রি করে প্রতি মাসে ২০ থেকে ২৫ হাজার টাকা আয় করছেন দিনাজপুরের নারী উদ্যোক্তা জয়তুন নাহার জ্যোতি।
পটুয়াখালীর কলাপাড়ায় আবুল খায়ের (৪৫) নামের এক জেলের জালে ধরা পড়েছে ১৭০ মণ ইলিশ। এগুলো ৫১ লাখ ৬০ হাজার টাকায় বিক্রি করা হয়েছে।
শনিবার (২৬ আগস্ট) বিকেলে এসব মহিপুর মৎস্য অবতরণ কেন্দ্রে মিথুন এন্টারপ্রাইজ নামের একটি মৎস্য আড়তে এসব ইলিশ বিক্রি করা হয়।
বাংলাদেশে কার্যকর হওয়া নতুন আয়কর আইন অনুযায়ী এখন থেকে জমি বিক্রি করে পাওয়া লাভ বা মুনাফা করদাতার আয়ের সঙ্গে যোগ হবে এবং করদাতা ব্যক্তিকে এ আয়ের ওপর কর দিতে হবে।
শেরপুরের শ্রীবরদী উপজেলার লংগরপাড়া গ্রামের এক তরুণীকে প্রেমের ফাঁদে ফেলে জামালপুরের দয়াময়ী মোড় যৌনপল্লীতে বিক্রির অভিযোগে লোকমান মিয়া (২৩) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে র্যাব-১৪।
মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী শ ম রেজাউল করিম বলেছেন, ‘দেশে ডিমের যে উৎপাদন আছে, বাজার ব্যবস্থা বিন্যাস করতে পারলে আমদানির প্রয়োজন হবে না। প্রতিটি ডিম ১২ টাকার বেশি হওয়া উচিত নয়। সাড়ে ১০ টাকা উৎপাদন খরচ হলে ১২ টাকায় বিক্রি হলে উৎপাদকরা লাভ করতে পারবেন। ডিম ১২ টাকার বেশি বিক্রি করলেই ব্যবস্থা নেয়া হবে’।
ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি) ভর্তুকি মূল্যে নিত্যপ্রয়োজনীয় পণ্য বিক্রি শুরু করতে যাচ্ছে।