ইরাকের কুর্দিস্তান অঞ্চলের ছোট কৃষিপ্রধান গ্রাম কুলাকে একসময় দিনের কাজ শেষ হতো জেনারেটর বন্ধ হওয়ার সঙ্গে সঙ্গে। দেশটির হাজারো গ্রামের মতো এই এলাকাতেও বিদ্যুৎ সরবরাহ ছিল অনিয়মিত। কয়েক ঘণ্টা বিদ্যুৎ থাকার পরই বন্ধ হয়ে যেত পানির পাম্প, নষ্ট হয়ে যেত শীতলীকরণ ব্যবস্থা এবং ঘরের পড়ার টেবিল থেকে বই সরিয়ে রাখত শিশুরা।
বিদ্যুত
সরকার গৃহীত ১০ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যমাত্রা বাস্তবায়িত হলে শিল্প খাতের লোডশেডিং সংকট অনেকাংশে কেটে যাবে বলে জানিয়েছেন বাণিজ্য, শিল্প, বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।
অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ‘সবাই বিদ্যুৎ ও গ্যাস নিয়ে কথা বলেছেন। আমরা একধরনের সমস্যার মধ্যে আছি। আমাকে স্বীকার করতেই হবে যে, এটাও অতীত থেকে পাওয়া।
ফরিদপুরের সদরপুর উপজেলায় বসতঘরের টিনের চালে পল্লী বিদ্যুতের তার ছিঁড়ে পড়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মিলন মাতুব্বর (৩১) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। এই দুর্ঘটনায় একই পরিবারের আরও ৩ জন গুরুতর আহত হয়েছেন।
বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের (বিআরইবি) আওতাধীন সব পল্লী বিদ্যুৎ সমিতির গ্রাহকেরা এখন থেকে কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসির শাখা ও উপশাখার মাধ্যমে সহজেই বিদ্যুৎ বিল পরিশোধ করতে পারবেন।
জ্বালানি তেল-গ্যাস-বিদ্যুতের মূল্যবৃদ্ধির প্রতিবাদ এবং সিদ্ধান্ত প্রত্যাহারের দাবিতে গাইবান্ধায় বিক্ষোভ করেছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি
নাটোরের বাগাতিপাড়ায় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে থাকা একটি বিদ্যুতের খুঁটির সঙ্গে ধাক্কা লেগে রতন (৩২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
বরগুনা সদর উপজেলার ঢলুয়া ইউনিয়নের উত্তর রায়ভোগ গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মোসা. নুপুর বেগম (৩৫) ও তার ছেলে শাহদাত হোসেনের (২) মৃত্যু হয়েছে। বুধবার (১০ জুন) বিকেলে এ দুর্ঘটনা ঘটে।
তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেন, বর্তমান বৈশ্বিক জ্বালানি সংকট ও অভ্যন্তরীণ বাস্তবতা বিবেচনায় দেশের ৬৫ শতাংশ প্রান্তিক জনগোষ্ঠীকে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) বিদ্যুতের মূল্যবৃদ্ধির রুটিন সিদ্ধান্তের আওতার বাইরে রেখেছে সরকার
রাজশাহীতে ফসলী জমিতে পড়ে থাকা বিদ্যুতের তারে স্পৃষ্ট হয়ে ছয়জন কৃষকের সাতটি গরুর মৃত্যু হয়েছে। একই ঘটনায় আরও দুই শিয়ালেরও মৃত্যু হয়েছে। শুক্রবার তানোর উপজেলার তালন্দ ইউনিয়নের বিল দেউলা বিলে এ ঘটনা ঘটে।