ফরিদপুরে নারিকেল গাছ পরিষ্কার করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মিতু মৃধা (৩৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকাল ১০টার দিকে বোয়ালমারী উপজেলার পৌরসদরে এ ঘটনা ঘটে। মিতু মৃধা উপজেলার গুনবহা ইউনিয়ন গুনবহা গ্রামের বিল্লাল মৃধার ছেলে।
বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু
বগুড়ার শেরপুরে বিদ্যুৎচালিত পাম্পের মাধ্যমে জলাশয় সেচে মাছ ধরতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে মো. বাবু মিয়া (১৮) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। সোমবার ভোররাতে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
মৌলভীবাজারের কুলাউড়ায় মাছ শিকারে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তারেক মিয়া (৩৪) নামে এক যুবক মারা গেছেন। রবিবার (২৩ জুলাই) দুপুরে পৌরসভাস্থ লস্করপুর এলাকায় এ ঘটনা ঘটে। তিনি ওই এলাকার মৃত আব্দুল হান্নানের ছেলে।
পিরোজপুর সদর উপজেলার কদমতলা এলাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারুফ হোসেন নামের এক যুবকের মৃত্যু হয়েছে।
বুধবার (৩১ মে) বিকেলে পিরোজপুর সদর উপজেলার কদমতলা ইউনিয়নের এপাই জুজখোলা গ্রামে এ ঘটনা ঘটে।
কুড়িগ্রাম সদরের মোগলবাসা এলাকায় বিদ্যুৎস্পৃষ্টে দুঃখিত চন্দ্র (২৬) নামের এক যুবকের মৃত্যু ঘটেছে। বৃহস্পতিবার দুপুরে মোগলবাসা ইউনিয়নের কিসমত মাল ভাঙা গ্রামে নিজ বাড়িতে এ দূর্ঘটনার শিকার হন দুঃখিত চন্দ্র।