হবিগঞ্জের বাহুবলে নিজ ঘরে ফ্যান ঠিক করতে গিয়ে প্রাণ গেল জয়ন্ত পাল (৪২) নামে এক এনজিও কর্মকর্তার। শুক্রবার সকালে উপজেলার সদর ইউনিয়নের মৌড়ি গ্রামে এ ঘটনা ঘটে। মৃত জয়ন্ত পাল ওই গ্রামের জ্যেতিময় পালের ছেলে। সে মৌলভীবাজার জেলার শমসেরনগর উপজেলায় একটি এনজিওতে কর্মরত ছিল।
বিদ্যুৎস্পৃষ্টে
নোয়াখালীল সুবর্ণচরে মোবাইলে চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে এক কিশোরীর মৃত্যু হয়েছে। মৃত নাজনীন সুলতানা জিতু (১৩) উপজেলার চর জব্বর ইউনিয়নের পশ্চিম জাহাজমারা গ্রামের বেলাল হোসেনের মেয়ে। মঙ্গলবার দুপুরে এই ঘটনা ঘটে।
রাজধানীর মিরপুরে বিদ্যুৎস্পৃষ্টে মামুন মিয়া (৩৫) নামে এক যুবক গুরুতর আহত হওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
চাঁদপুর শহরে খেলার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই কিশোর নিহত হয়েছে। এ সময় আহত হয়েছেন হাফেজ খান (৭৫) নামে আরও এক বৃদ্ধ।
রাজবাড়ীর পাংশা উপজেলার বাবুপাড়া ইউনিয়নের বৌ-বাজার নামক স্থানীয় একটি বাজারে দাদার সাথে চা পান করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে আব্দুল্লাহ (৮) নামে এক শিশু মারা গেছে।
রাজধানীর বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা ও ছেলের মৃত্যু হয়েছে। শুক্রবার দিবাগত রাতে রাজধানীর বাড্ডা এলাকায় এই ঘটনা ঘটে।
হবিগঞ্জের লাখাই উপজেলার মোড়াকরি বাজারে একটি দোকানে চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ গেল বাছির মিয়া (৩৫) নামে এক ব্যক্তির। নিহত বাছির মিয়া জেলার মাধবপুর উপজেলার বেঙ্গাডুবা গ্রামের মৃত ছমেদ মিয়ার ছেলে। শনিবার সকালে নিহতের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতাল মর্গে পাঠায় পুলিশ।
খুলনার ফুলতলায় বিদ্যুৎস্পৃষ্টে ঘের মালিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন অপর এক ঘের ব্যবসায়ী। মঙ্গলবার রাতে ফুলতলার বাড্ডাগাতী এলাকার রুহের বিলে এ ঘটনাটি ঘটে।
কিশোরগঞ্জের ভৈরব উপজেলায় বিদ্যুৎস্পৃষ্টে এক যুবকের মৃত্যু হয়েছে।রোববার বিকালে ৫টায় পৌরসভার গাছতলা ঘাট এলাকার পূবালী ব্যাংক সংলগ্ন ভবনে এই দুর্ঘটনা ঘটে। নিহত স্বাধীন মিয়া (২৮) গাছতলা ঘাট এলাকার সালমান শাহর ছেলে।
খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলার গচ্ছাবিল এলাকায় নিজ বাড়ির পাশে গরু আনতে গিয়ে বৈদ্যুতিক খুঁটির তারে জড়িয়ে কুলছুমা বেগম (৩২) ও তার মেয়ে ইশরাত জাহান কলির (৮) মৃত্যু হয়েছে। শনিবার সন্ধ্যায় উপজেলার ১নং মানিকছড়ি ইউনিয়নের গচ্ছাবিলের শাহানগর এলাকায় এ ঘটনা ঘটে।