বিদ্যুৎ

মৌলভীবাজারে বিদ্যুৎস্পৃষ্টে স্বামী-স্ত্রীর মৃত্যু

মৌলভীবাজারে বিদ্যুৎস্পৃষ্টে স্বামী-স্ত্রীর মৃত্যু

মৌলভীবাজারের জুড়ীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্বামী-স্ত্রীর মৃত্যু হয়েছে৷ ঘটনাটি মঙ্গলবার (৪ জুলাই) দুপুর আড়াইটার দিকে উপজেলার দক্ষিণ সাগরনাল গ্রামে ঘটে। নিহতরা হলেন মঈন উদ্দিন (৬৪)ও হেসনু বিবি (৫৮)।

পুলিশ ও স্থানীয়রা জানান, বাড়ির পাশে সুপারি গাছের ওপর পল্লীবিদ্যুৎ এর লাইন পড়ে যায়৷ মঈন উদ্দিন লাইন সরাতে সুপারি গাছ কাটতে গেলে বিদ্যুৎ এর লাইনে তিনি জড়িয়ে পড়েন। এসময় তাঁর স্ত্রী হেসনু বিনি তাকে বাঁচাতে এগিয়ে এলে তিনিও বিদ্যুতের তারে স্পৃষ্ট হন। ঘটনাস্থলেই দুজন মৃত্যু হয়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গিলে ডাক্তার মৃত ঘোষণা করেন৷

এ ঘটনায় পুলিশ লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করেছেন৷

জুড়ী থানার এসআই পরিতোষ পাল জানান, পরিবারের সদস্যরা লাশ ময়নাতদন্ত ছাড়াই দাফন কাজের অনুমতি চেয়েছেন৷ আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

শিগগিরই বাণিজ্যিক উৎপাদনে যাবে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের দ্বিতীয় ইউনিট

শিগগিরই বাণিজ্যিক উৎপাদনে যাবে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের দ্বিতীয় ইউনিট

বাগেরহাটের রামপালে অবস্থিত কয়লাভিত্তিক তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রথম ইউনিট বন্ধের মধ্যে দ্বিতীয় ইউনিট থেকে নিয়মিত বাণিজ্যিক উৎপাদন শুরুর ঘোষণা দিয়েছে কেন্দ্র কর্তৃপক্ষ।

বিদ্যুৎস্পৃষ্টে গ্যারেজ মালিকের মৃত্যু

বিদ্যুৎস্পৃষ্টে গ্যারেজ মালিকের মৃত্যু

কিশোরগঞ্জের সদর উপজেলার যশোদল ইউনিয়নে বিদ্যুৎস্পৃষ্টে এক অটোরিকশা গ্যারেজ মালিকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৪ জুলাই) ভোরে ওই ইউনিয়নের বানিয়া-কান্দির (বিএডিসি সার, গুদাম) সামনের গ্যারেজে এ ঘটনা ঘটে।

রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রে যান্ত্রিক ত্রুটি, ২ দিন ধরে উৎপাদন বন্ধ

রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রে যান্ত্রিক ত্রুটি, ২ দিন ধরে উৎপাদন বন্ধ

কয়লার সঙ্কট কাটতে না কাটতেই কারিগরি ত্রুটির কারণে বাগেরহাটের রামপাল বিদ্যুৎকেন্দ্র বন্ধ হয়ে গেছে। শুক্রবার (৩০ জুন) রাত পৌনে ৯টা থেকে তাপবিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন বন্ধ রয়েছে। ইনস্পেকশন ও মেইন্টেন্যান্স কাজের জন্য উৎপাদন বন্ধ রাখা হয়েছে।

চট্টগ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু

চট্টগ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু

চট্টগ্রাম নগরের বহদ্দারহাট ফরিদার পাড়া এলাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক যুবকের মৃত্যু হয়েছে।  তাপস (৪০) নামের ওই যুবক বোয়ালখালীর উত্তর করলডেঙ্গা গ্রামের মধু চৌধুরীর ছেলে।

কালীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে গৃহবধূর মৃত্যু

কালীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে গৃহবধূর মৃত্যু

ঝিনাইদহে মোটরচালিত মেশিন দিয়ে গরুর বিচালি কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নাজমা বেগম (৩৫) নামের তিন সন্তানের জননী মৃত্যু হয়েছে। আজ শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে কালীগঞ্জ উপজেলার ত্রিলোচনপুর ইউনিয়নের বালিয়াডাঙা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ওই গ্রামের হাসান আলীর স্ত্রী।

কর কর্মকর্তারা বকেয়া কর আদায়ে গ্যাস, বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করতে পারবেন

কর কর্মকর্তারা বকেয়া কর আদায়ে গ্যাস, বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করতে পারবেন

নতুন আয়কর আইনে কর বকেয়া থাকলে করদাতার গ্যাস, বিদ্যুৎ, পানিসহ অন্য পরিষেবা বন্ধ করে দেওয়ার ক্ষমতা পেয়েছেন কর কর্মকর্তারা।