রাজশাহীতে বিএনপির সমাবেশ থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি দেয়ার অভিযোগে জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদের বিরুদ্ধে মামলার আবেদন করা হয়েছে। রাজধানীর শাহবাগ থানার ওসি বরাবর এ আবেদন করেন মুক্তিযুদ্ধ মঞ্চের সাধারণ সম্পাদক আল মামুন।
বিরুদ্ধে মামলা
শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে গ্রামীণ টেলিকমের চেয়ারম্যান ড. মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে করা মামলায় লিভ টু আপিল খারিজ করে দিয়েছেন আপিল বিভাগ। ফলে ড. ইউনূসের বিরুদ্ধে মামলা চলতে বাধা নেই বলে জানিয়েছেন আইনজীবীরা।
খুলনায় শনিবার অবস্থান কর্মসূচি নিয়ে পুলিশের সাথে সংঘর্ষে জড়িয়ে পড়ার ঘটনায় বিএনপির আট শ’ নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা হয়েছে। গত শনিবার (১ এপ্রিল) রাতে খুলনা সদর থানার এসআই অজিত কুমার দাস পুলিশের ওপর হামলা ও সরকারি কাজে বাধা দেয়ার অভিযোগে এ মামলা রুজু করেন।
ডিজিটাল নিরাপত্তা আইনে বুধবার মধ্যরাতে প্রথম আলো পত্রিকার সম্পাদক মতিউর রহমানের বিরুদ্ধে রাজধানীর রমনা থানায় একটি মামলা হয়েছে। রাজধানীর রমনা থানায় করা এই মামলায় প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক (সাভারে কর্মরত) শামসুজ্জামানকেও আসামি করা হয়েছে
কক্সবাজারের উখিয়া উপজেলার বালুখালী ক্যাম্পে শুক্রবার রাতে গোলাগলিতে দুই রোহিঙ্গা নিহতের ঘটনায় আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মি (এআরএসএ) নেতাসহ ৭৮ জনের বিরুদ্ধে সোমবার তিনটি মামলা দায়ের করেছে পুলিশ।
বরিশালের গৌরনদী উপজেলা আওয়ামী লীগের কার্যালয় ভাঙচুরের অভিযোগে বিএনপির পররাষ্ট্র বিষয়ক কমিটির সদস্য ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনসহ ৭০ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা হয়েছে।
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রাবি শিক্ষার্থীর মৃত্যুর জেরে হামলার ঘটনায় ৩০০ শিক্ষার্থীর বিরুদ্ধে মামলা করেছে রামেক প্রশাসন। তবে এজাহারে কারো নাম উল্লেখ করা হয়নি।
বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার ছোট ভাই শামীম এস্কান্দারের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলা বাতিলের আবেদন খারিজ করে দিয়েছেন সুপ্রিমকোর্টের আপিল বিভাগ।
কক্সবাজার-৪ আসনের সাবেক সংসদ সদস্য আবদুর রহমান বদির বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের করা মামলার কার্যক্রম স্থগিত চেয়ে করা আবেদন খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। একই সাথে মামলাটি এক বছরের মধ্যে নিষ্পত্তি করতে নির্দেশ দেয়া হয়েছে।
রাজধানীর নিউ মার্কেট এলাকায় ঢাকা কলেজের শিক্ষার্থী ও ব্যবসায়ীদের মধ্যে সংঘর্ষের সময় অ্যাম্বুলেন্স ভাঙচুরের ঘটনায় ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) নিউমার্কেট থানায় একটি মামলা হয়েছে। এতে ১৫০ থেকে ২০০ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে। অ্যাম্বুলেন্সটির মালিক মোঃ সুজন মামলাটি করেছেন।