ইসলাম ধর্ম নিয়ে কটূক্তির অভিযোগে গ্রেফতার জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে সাময়িক বহিষ্কৃত শিক্ষার্থী তিথি সরকারকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।
- নাশকতায় আওয়ামী লীগের প্রতিষ্ঠানের অর্থ ব্যবহার হচ্ছে কি না দেখা দরকার: ইশরাক
- * * * *
- মেঘনায় ৩ স্কুলছাত্রের মৃত্যু, বাল্কহেড ঘিরে নানা প্রশ্ন; আটক ৪
- * * * *
- জুলাইয়ের রক্তের বিনিময়ে পাওয়া গণতন্ত্র রক্ষা করতে হবে : ডিএসসিসি প্রশাসক
- * * * *
- চট্টগ্রামে অস্ত্র মামলায় যুবকের যাবজ্জীবন
- * * * *
- যমুনায় পানি বাড়তেই শহড়াবাড়ি স্পারে ভাঙন, নদী এগোচ্ছে বসতির দিকে
- * * * *
বিশ্ববিদ্যালয়
সোশ্যাল মিডিয়া ফেসবুকে বিশ্বনবী হযরত মুহাম্মদ (সা.) সম্পর্কে কটূক্তি করার অভিযোগে জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার করা হয় তিথি সরকারকে। এদিকে ডিজিটাল নিারাপত্তা আইনে তাকে গ্রেফতার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।
উল্লেখ্যযোগ্য সংখ্যক বেসরকারি বিশ্ববিদ্যালয় উচ্চ মাধ্যমিক ও সমমান পরীক্ষার ফলপ্রকাশের আগেই শিক্ষার্থী ভর্তির কার্যক্রম চালাচ্ছে। এবিষয়ে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) ফল প্রকাশের আগে শিক্ষার্থী ভর্তি বন্ধের নির্দেশ দিয়েছে।
কুবি প্রতিনিধি: কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) শেখ হাসিনা হলের নির্মাণ কাজ নির্ধারিত সময়ের তিন গুণ পার করলেও এখন পর্যন্ত প্রকল্পের কাজ শেষ করতে পারেনি ঠিকাদারি প্রতিষ্ঠান। টেন্ডার বাতিল করে নতুন টেন্ডার আহ্বান করা কথা ছিল, কিন্তু এ নিয়ে প্রশাসনের কোনো দৃশ্যমান পদক্ষেপ কিংবা সুষ্ঠু তদারকির দেখা মেলেনি।
ইবি প্রতিনিধি: ইসলামী বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (ইবিসাস) ২০২০-২১ কার্যনির্বাহী পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এতে ইংরেজি বিভাগের শিক্ষার্থী হুমায়ুন কবীর জীবন (নিউ এজ) সভাপতি এবং লোকপ্রশাসন বিভাগের শিক্ষার্থী ইরফান মাহমুদ রানা (খোলা কাগজ) সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছে।
প্রতিবন্ধী শিক্ষার্থীদের দেশের বিশ্ববিদ্যালয়সমূহে ভর্তি এবং ন্যায্য হারে কোটা সংরক্ষণে প্রতিবন্ধী ব্যক্তির অধিকার ও সুরক্ষা আইন, ২০১৩ বাস্তবায়নে অনুরোধ জানিয়েছে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)।
কুবি প্রতিনিধি: যথাযোগ্য মর্যাদায় কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) শাখা ছাত্রলীগের উদ্যোগে জাতীয় জেলহত্যা দিবস পালিত করা হয়েছে। মঙ্গলবার (৩ নভেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু ভাস্কর্যের সামনে শাখা ছাত্রলীগের নেতৃত্বে জাতীয় ও দলীয় পতাকা অর্ধনমিতকরণ, কালো পতাকা উত্তোলন, বঙ্গবন্ধুর ভাস্কর্যে পুষ্পার্ঘ্য অর্পণ, কেন্দ্রীয় মসজিদে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করে দিবসটি পালন করা হয়।
ইসলামী বিশ্ববিদ্যালয়ের ‘মৃত্যুঞ্জয়ী মুজিবে’ পুস্পস্তাবক অর্পণের মাধ্যমে শোকাবহ জেল হত্যা দিবস পালন করেছেন বিশ্ববিদ্যালয় প্রশাসন।
আফগানিস্তানের কাবুল বিশ্ববিদ্যালয়ে ইরানের রাষ্ট্রদূতের উপস্থিতিতে এক বইমেলায় জঙ্গি গোষ্ঠী আইএস এর সাথে ঘণ্টাব্যাপী বন্দুকযুদ্ধে কমপক্ষে ২২ জন নিহত ও ২২ জন আহত হয়েছেন।
দেশের বেসরকারি বিশ্ববিদ্যালয়ে অনার্স-মাস্টার্সের ফাইনাল পরীক্ষা,ব্যবহারিক ক্লাস ও মৌখিক পরীক্ষা নেয়ার অনুমতি দিয়েছে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)। তবে এ ক্ষেত্রে বিশ্ববিদ্যালয় গুলোকে মানতে হবে ৭টি নির্দেশনা।