শুরু হয়েছে জনপ্রিয় খেলা ফুটবলের বিশ্ব সেরা হওয়ার লড়াই। মাসব্যাপী চলবে এ টুর্নামেন্ট। আজ রাতে মাঠে নামছে ৬ দল। চলুনি জানা যাক কে কার প্রতিপক্ষ।সোমবার বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টায় খলিফা ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে বিশ্বকাপের দ্বিতীয় ম্যাচ শুরু হবে।
বিশ্ব
দীর্ঘ প্রতীক্ষার পর শুরু হলো ফিফা বিশ্বকাপ-২০২২। স্বাগতিক কাতার ও ইকুয়েডরের মধ্যকার ম্যাচ দিয়ে পর্দা উঠলো সবচেয়ে জনপ্রিয় বৈশ্বিক এ ক্রীড়া প্রতিযোগিতার।
আলো জ্বলে ওঠল। উদ্বোধনী অনুষ্ঠান শুরু হয়ে গেল। কাতারে বিশ্বকাপ আয়োজন নিয়ে অনেক বিতর্ক থাকলেও, উদ্বোধনী অনুষ্ঠানে মাতিয়ে দিলো তারা। দেয়া হলো ঐক্যের বার্তা, দেয়া হলো সাম্যের বার্তা। ফুটবলই যে দুনিয়াকে এক করতে পারে, সেই বার্তা বারে বারে উঠে এলো।
আজ রোববার (২০ নভেম্বর) শুরু হচ্ছে বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ক্রীড়া আসর ফিফা ফুটবল বিশ্বকাপ। এটি বিশ্বকাপের ২২তম আসর। পাঁচটি আরব দেশসহ এই আসরে সর্বমোট ৩২টি দল অংশ নেবে। এবারের আসরটি নানাভাবে আলোচিত।
শুরু হতে যাচ্ছে বিশ্বকাপের ২২তম আসর। মধ্যপ্রাচ্যের দেশ কাতারে হচ্ছে এবারের আয়োজন। নতুন বিশ্বকাপ শুরুর আগে চোখ বুলিয়ে নেয়া যাক আগের আসরের কিছু পরিসংখ্যানের ওপর।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রপতি ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর মো: আবদুল হামিদের শোভাযাত্রার মধ্য দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৫৩তম সমাবর্তন শুরু হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে এই সমাবর্তন শোভাযাত্রাটি হয়।
বিশ্বের সবচেয়ে বেশি বয়স্ক প্রাথমিক শিক্ষার্থী প্রিসিলা সিতিয়েনি ৯৯ বছর বয়সে কেনিয়ায় মারা গেছেন। স্থানীয় গণমাধ্যমের খবরে একথা জানানো হয়।
ইসলাম ও মুসলমানদের সম্পর্কে বিশ্ববাসীর যে নেতিবাচক ও ভুল দৃষ্টিভঙ্গি, তা বদলে ফেলতে ভূমিকা রাখতে পারে কাতার বিশ্বকাপ- এমনটিই মনে করেন আফগান সাংবাদিক ও লেখক রুহুল্লাহ ওমর আলআফগানি। তিনি বলেন, একটি সফল বিশ্বকাপ অনুষ্ঠান আয়োজনের পাশাপাশি কাতার সরকার এটিকে সুবর্ণ সুযোগ হিসেবে নিতে পারে।
২০১৪ ও ২০১৮ সালের বিশ্বকাপের মতো এবারও নিয়মে আসছে পরিবর্তন। আট বছর আগে ব্রাজিলে গোললাইন প্রযুক্তির আবির্ভাব হয়েছিল এবং রাশিয়ায় চার বছর আগে দেখা গিয়েছিল ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারির। এবার কোচেরা বিশ্বকাপ ইতিহাসে সবচেয়ে বেশি সংখ্যক বদলি খেলোয়াড় নামাতে পারবেন।
আগামী ২০ নভেম্বর শুরু হতে যাওয়া ফিফা কাতার বিশ্বকাপে অংশ নেয়া ৩২টি দলের গর্বিত অধিনায়করা নিজ নিজ দেশকে প্রতিনিধিত্ব করতে মুখিয়ে আছেন।