চলমান করোনা মহামারিতে বিশ্বজুড়ে দৈনিক মৃত্যুর সংখ্যা আরও বেড়েছে। তবে আগের দিনের তুলনায় কমেছে নতুন শনাক্ত রোগীর সংখ্যা। গত ২৪ ঘণ্টায় সারা বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা পৌঁছেছে প্রায় চারশোতে। একই সময়ে ভাইরাসটিতে নতুন করে আক্রান্ত হয়েছেন ৫৮ হাজারের বেশি মানুষ।
বিশ্ব
আজ ৭ এপ্রিল, বিশ্ব স্বাস্থ্য দিবস। সবার জন্য স্বাস্থ্য অধিকার নিশ্চিতের পাশাপাশি সচেতনতা তৈরির লক্ষ্যে ১৯৪৮ সালে বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিষ্ঠার দিনটিকে স্মরণে রাখতে ১৯৫০ সাল থেকে বিশ্বজুড়ে নানা কর্মসূচির মধ্যদিয়ে দিবসটি পালিত হয়ে আসছে।
২০২৩ সালে বৈশ্বিক অর্থনৈতিক প্রবৃদ্ধি ৩ শতাংশের নিচে নেমে যাবে এবং আগামী ৫ বছর প্রবৃদ্ধি প্রায় ৩ শতাংশ থাকবে বলে জানিয়েছেন আইএমএফের ব্যবস্থাপনা পরিচালক ক্রিস্টালিনা জর্জিভা।
বাংলাদেশে ভারতীয় হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা বলেছেন, ভারত ও বাংলাদেশ একটি চমৎকার সম্পর্ক উপভোগ করছে, ‘বিশ্বে যার জুড়ি মেলা ভার।’
ফিলিস্তিনের অধিকৃত জেরুজালেমের পবিত্র আল আকসা মসজিদে আবারও হামলা চালিয়েছে ইসরায়েলি পুলিশ। পবিত্র রমজান মাসেই টানা দ্বিতীয় রাতে এ হামলার ঘটনা ঘটে।
আপাতত কোনো বেসরকারি বিশ্ববিদ্যালয়কে আয়কর দিতে হবেনা বলে রায় দিয়েছেন আপিল বিভাগ। বৃহস্পতিবার প্রধান বিচারপতির নেতৃত্বাধীন ৮ সদস্যের আপিল বেঞ্চ হাইকোর্টের রায়ের বিপরীতে করা রিভিউ খারিজ করে এ রায় দেন।
আজ থেকে শুরু হচ্ছে ২০২২-২৩ শিক্ষাবর্ষে জাতীয় বিশ্ববিদ্যালয় অধিভুক্ত কলেজগুলোতে স্নাতক (সম্মান) প্রথম বর্ষে ভর্তির আবেদন।
দুবাইয়ে অনুষ্ঠিত ২৬তম আন্তর্জাতিক হিফজুল কুরআন প্রতিযোগিতা-২০২৩ এ প্রথম হয়েছেন বাংলাদেশের হাফেজ সালেহ আহমাদ তাকরীম।
চলতি ২০২২-২৩ অর্থবছর বাংলাদেশের প্রকৃত জিডিপি প্রবৃদ্ধি কমে ৫.২ শতাংশ হবে। ক্রমবর্ধমান মুদ্রাস্ফীতি, কঠোর আর্থিক অবস্থা, বিঘ্নিত আমদানি নিষেধাজ্ঞা এবং বৈশ্বিক অর্থনৈতিক অনিশ্চয়তার কারণে প্রবৃদ্ধি হ্রাস পাবে। তবে আগামী অর্থবছর প্রবৃদ্ধি ৬.২ শতাংশে উঠবে বলে আশা করছে আন্তর্জাতিক দাতাসংস্থা বিশ্বব্যাংক।
জ্বালানি তেল উৎপাদন কমানোর ঘোষণা দিয়েছে আন্তর্জাতিক জ্বালানি তেল বাণিজ্যের অন্যতম নিয়ন্ত্রক জোট ওপেক প্লাস। এরপরেই বিশ্ববাজারে বেড়েছে জ্বালানির দাম। এক বছরের মধ্যে একদিনে সর্বোচ্চ বেড়েছে।