৪৪তম বিসিএস পরীক্ষার বিজ্ঞপ্তি খুব দ্রুতই প্রকাশ করবে বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশন (বিপিএসসি)। এতে পদসংখ্যা থাকবে ১৭১০টি। তবে কোন ক্যাডারে কতজন নেওয়া হবে, তা এখনো জানা যায়নি।
বিসিএস
৪৩তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা শেষ হয়েছে। আট বিভাগীয় শহরের কেন্দ্রগুলোতে শুক্রবার সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।
বিসিএসসহ ১৩ প্রতিষ্ঠানের চাকরির নিয়োগ পরীক্ষা আজ শুক্রবার অনুষ্ঠিত হচ্ছে। এর মধ্যে ৪৩তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষায় অংশ নিতে আবেদন করেছেন ৪ লাখের বেশি। একই দিনে একাধিক প্রতিষ্ঠানের নিয়োগ পরীক্ষা পড়ায় বিপাকে পড়েছেন চাকরিপ্রার্থীরা।
৪০তম বিসিএসের সাধারণ ও কারিগরি/পেশাগত ক্যাডারের দ্বিতীয় ধাপের মৌখিক পরীক্ষার সূচি প্রকাশ করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। সাধারণ ও কারিগরি/পেশাগত ক্যাডারের লিখিত পরীক্ষায় উত্তীর্ণ ৫ হাজার ৯৭৪ জন প্রার্থীর মৌখিক পরীক্ষা আগামী ৪ নভেম্বর শুরু হবে।
৪৩তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা আগামী ২৯ অক্টোবর অনুষ্ঠিত হবে। পরীক্ষার্থীদের জন্য বেশ কিছু নির্দেশনা জারি করেছে পাবলিক সার্ভিস কমিশন (পিএসসি)। পরীক্ষা সংক্রান্ত নির্দেশনাসমূহ :
৪৩তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা আগামী ২৯ অক্টোবর অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)। এবার এ পরীক্ষার্থীদের জন্য জরুরি নির্দেশনা প্রকাশ করেছে পিএসসি।
বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি) ৪১তম বিসিএসের আবশ্যিক বিষয়ের লিখিত পরীক্ষার সূচি প্রকাশ করা হয়েছে।
৪২তম বিশেষ বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। এই বিসিএস উত্তীর্ণ চার হাজার চিকিৎসককে নিয়োগের সুপারিশ করা হয়েছে।
চিকিৎসক নিয়োগের ৪২তম বিসিএসের (বিশেষ) স্থগিত মৌখিক পরীক্ষা আগামী ১২ আগস্ট থেকে শুরু হতে যাচ্ছে। আগামী ১২ আগস্ট থেকে ৩১ আগস্ট পর্যন্ত এ পরীক্ষা অনুষ্ঠিত হবে। প্রতিদিন ১২টি বোর্ড গঠন করে ২০ জন করে প্রার্থীর পরীক্ষা নেয়া হবে।
৪১তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। আজ (রোববার) দুপুরে সরকারি কর্ম কমিশনের (পিএসসি) ওয়েবসাইটে ফল প্রকাশ করা হয়েছে। প্রকাশিত ফলাফলে ২১ হাজার ৫৬ জন প্রাথমিকভাবে উত্তীর্ণ হয়েছেন।