মহামারি করোনাভাইরাসের সংক্রমণ রোধে দেশগুলো যদি সত্যিই আন্তরিক হয়, সেক্ষেত্রে ২০২২ সালের মধ্যেই মহামারিকে পরাজিত করা সম্ভব হবে। ইংরেজি নতুন বছরের শুভেচ্ছাবার্তায় এই আশাবাদ ব্যক্ত করেছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) মহাপরিচালক তেদ্রোস আধানম গেব্রিয়েসুস।
বি
রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে মাদক বিক্রি ও সেবনের সাথে জড়িত থাকার অভিযোগে ৩১ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ।
করোনার তান্ডবে থমকে ছিল গোটা বিশ্ব। তবে করোনার দাপট কমতে থাকায় আস্তে আস্তে স্বাভাবিক হচ্ছিল বিশ্বের সবকিছু। এর মাঝে করোনার নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রনের জন্য আবারও থমকে যাওয়া শুরু করেছে গোটা বিশ্ব। গত কয়েকদিন আক্রান্ত-মৃত্যুর সংখ্যা প্রায়ই ওঠানামা করছে। তবে ধীরে ধীরে করোনা আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা বেড়েই চলেছে।
দেশের ২৩তম প্রধান বিচারপতি হিসেবে শপথ নিয়েছেন নবনিযুক্ত প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী। রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ তাকে শপথ বাক্য পাঠ করান।
নির্বাচনে জনগণের কাছ থেকে প্রত্যাখ্যান আর আন্দোলনে চরম ব্যর্থতাই বিএনপির একমাত্র প্রাপ্তি বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০১৯ সালের ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্স দ্বিতীয় বর্ষ পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার এই ফল প্রকাশ করা হয়।
নবনিযুক্ত প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী শুক্রবার বিকেলে শপথ নেবেন। বঙ্গভবনে শুক্রবার বিকেল ৪টায় প্রধান বিচারপতির শপথ অনুষ্ঠান হবে বলে নিশ্চিত করেছেন রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন।
রাষ্ট্রপতির সংলাপে যোগ না দেওয়ার বিষয়ে আনুষ্ঠানিকভাবে বিএনপির ঘোষণা গণতন্ত্রের জন্য খারাপ খবর বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের ।
ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির ২০২২ সালের কার্যকরী পরিষদ নির্বাচনে সভাপতি নির্বাচিত হয়েছেন অধ্যাপক ড. রহমতুল্লাহ এবং সাধারণ সম্পাদক হয়েছেন অধ্যাপক ড. নিজামুল হক ভূঁইয়া।
কুষ্টিয়ায় রোটার্যাক্ট ক্লাব অফ ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির আয়োজনে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।