যশোর প্রতিনিধি:বিএনপির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলালকে আসামি করে যশোরে একটি মানহানির মামলা দায়ের করা হয়েছে। সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মঞ্জুরুল ইসলাম অভিযোগটি আমলে নিয়ে আসামির বিরুদ্ধে সমন জারির নির্দেশ দিয়েছেন।
বি
মৃত্যুর কারণ উদঘাটনের জন্য খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. সেলিম হোসেনের মরদেহ তার গ্রামের বাড়ী কুষ্টিয়ার কুমারখালীর বাঁশগ্রাম কবরস্থান থেকে তোলা হয়েছে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের নৃত্যকলা বিভাগের একজন শিক্ষার্থীকে পারিবারিক নির্যাতনে হত্যা করা হয়েছে, এমন অভিযোগে বিক্ষোভ দেখিয়েছেন বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা।ইলমা চৌধুরী মেঘলা নামে এই তরুণী নিহত হন মঙ্গলবার রাতে। এ ব্যাপারে বনানী থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন তার বাবা।
ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লালগালিচা সংবর্ধনা দেয়া হয়েছে। বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর অনুষ্ঠানে যোগ দিতে ভারতের রাষ্ট্রপতি তিন দিনের সফরে আজ সকালে ঢাকা এসে পৌঁছেন।
জাপান থেকে আসা দুই শিশু জেসমিন মালিকা ও লাইলা লিনা আগামী ৩ জানুয়ারি পর্যন্ত মা ডা. এরিকো নাকানোর কাছেই থাকবেন বলে রায় দিয়েছিলেন হাইকোর্ট। বুধবার এ আদেশ দেন আপিল বিভাগ।
ভারতের গোয়ায় নির্বাচনী জনসভায় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বলেন, আমরা এখানে ভোট ভাগ করতে আসিনি। বিজেপিকে রুখতে এসেছি। বিজেপির বিকল্প হিসেবে আমরা আপনাদের কাছে এসেছি।
হাইতির দ্বিতীয় বৃহত্তম শহর কেপ-হাইতিয়েনে একটি জ্বালানিবাহী ট্যাংকার বিস্ফোরণে অন্তত ৬০ জন নিহত হয়েছে। স্থানীয় সময় গত সোমবার রাতে এই বিস্ফোরণ ঘটে। ওয়াশিংটন পোস্ট এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
বিশ্বে করোনায় আক্রান্ত গত ২৪ ঘণ্টায় আরও ৭ হাজারের বেশি মানুষ হয়ে মারা গেছেন। একই সময়ে নতুন করে প্রায় পৌনে ২ লাখ আক্রান্ত নিয়ে শনাক্তের সংখ্যা ছাড়িয়েছে ৬ লাখ ৭ হাজার।
শহীদ বুদ্ধিজীবীদের গভীর শ্রদ্ধা ভরে স্মরণ করেছে ইসলামী বিশ্ববিদ্যালয় প্রেস ক্লাব। মঙ্গলবার শহীদ বুদ্ধিজীবী দিবসে শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে বিশ্ববিদ্যালয়ের স্মৃতিসৌধে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেছে সংগঠনটি।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি এবং স্বাধীনতার যুদ্ধকালীন ছবির কপিরাইট কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান দাবি করতে পারবে না। এগুলো রাষ্ট্রীয় সম্পত্তি। বিচারপতি মামনুন রহমান ও বিচারপতি খোন্দকার দিলীরুজ্জামান সমন্বয়ে গঠিত একটি হাইকোর্ট ডিভিশন বেঞ্চ আজ এই রায় দেন।