কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) বরিশাল ডিভিশনাল স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। এতে বাংলা বিভাগের ২০১৫-২০১৬ সেশনের শিক্ষার্থী রাসেল কে সভাপতি এবং প্রত্নতত্ত্ব বিভাগের ২০১৬-২০১৭ সেশনের শিক্ষার্থী মুশফিকুর রহমান তানিমকে সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত করা হয়েছে।
বি
যারা জনগণের পাশে যেতে ভয় পায় এবং জনগণও যাদের ত্যাগ করেছে তারাই এখন দেউলিয়া বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।তিনি বলেন, ‘যারা নিজেরা দেউলিয়া হয়ে এখন সর্বহারাতে রূপ নিতে যাচ্ছে তাদের অন্যদের নিয়ে কথা বলা হাস্যকর।
মার্কিন গোয়েন্দা সংস্থা এফবিআই তাদের একটি অভ্যন্তরীন সার্ভার থেকে হাজার হাজার ভুয়া ই-মেইল পাঠানোর ঘটনা তদন্ত করছে এবং একটি সম্ভাব্য সাইবার আক্রমণের ব্যাপারে সতর্ক করেছে।মার্কিন সরকারের এই সংস্থাটি বলছে শনিবার সকালে ঘটে যাওয়া এই ঘটনা একটি 'চলমান পরিস্থিতি'.তবে এর বেশি কিছু সংস্থা থেকে জানানো হয়নি।
অস্ট্রেলিয়া বনাম নিউজিল্যান্ড, ঠিক ছয় বছর পর আরো একটি আইসিসি বিশ্ব ইভেন্টের ফাইনালে মুখোমুখি দুই দল। সেই বার ওয়ানডে বিশ্বকাপের ফাইনালে বেশ ভালো ব্যবধানেই জয় পেয়েছিল অস্ট্রেলিয়া।
সৌদি আরবের তথ্য ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক কর্তৃপক্ষের সহযোগিতায় দেশটির ওমরা ও হজ মন্ত্রণালয় বিদেশীদের দু’পবিত্র মসজিদে যাওয়ার অনুমতি দিয়েছে। এর ফলে বিদেশীরা ওমরা হজ পালন ও ইবাদতের জন্য মক্কার মসজিদুল হারাম ও মসজিদে নববিতে যাওয়ার অনুমতি পাবেন
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২০-২১ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষায় চারুকলা অনুষদভুক্ত ‘চ’ ইউনিটের ফলাফল প্রকাশ করা হয়েছে। প্রকাশিত ফলাফলে ২ দশমিক ৫৬ শতাংশ শিক্ষার্থী পাশ করতে পেরেছে।
চলতি সংসদের ১৫তম অধিবেশন বসছে আজ রবিবার (১৪ নভেম্বর) বিকালে। বিকাল ৪টায় করোনা পরিস্থিতিতে স্বাস্থ্যবিধি মেনে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে এই অধিবেশন শুরু হবে।
ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৭ এর বিচারক বেগম মোছা. কামরুন্নাহারের বিচারিক ক্ষমতা কেড়ে নিয়েছেন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন।
যশোরের শার্শা সীমান্ত থেকে ইয়াবা, গাঁজা ও ফেনসিডিলসহ ৪ চিহ্নিত মাদক বিক্রেতাকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ। রোববার (১৪ নভেম্বর) রাতে শার্শার সীমান্তের বিভিন্ন জায়গায় পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
সুদানে আবারও সেনাবাহিনীর হাতে রক্ত ঝরল সাধারণ মানুষের। শনিবার (১৩ নভেম্বর) সেনাশাসক বিরোধী বিক্ষোভে নিরাপত্তা বাহিনীর গুলিতে অন্তত পাঁচজন নিহত হয়েছেন। এ নিয়ে এখন পর্যন্ত মারা গেলেন ১৭ জন।