সম্প্রতি দুর্গাপূজা চলাকালে ছয় জেলায় হিন্দু সম্প্রদায়ের মন্দির, বাড়িঘরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনার সংশ্লিষ্ট জেলাগুলোর বিচারিক হাকিমকে (সিএমএম/সিজেএম) তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। এই ছয়টি জেলা হচ্ছে- কুমিল্লা, চাঁদপুর, নোয়াখালী, ফেনী, চট্টগ্রাম ও রংপুর। তদন্ত করে ৬০ দিনের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে।
- ডিএমপির অভিযানে গ্রেফতার ৫৩৭, ককটেল-গান পাউডার উদ্ধার
- * * * *
- পররাষ্ট্রসচিবের সঙ্গে স্লোভেনিয়ার রাষ্ট্রদূতের সাক্ষাৎ
- * * * *
- সাতক্ষীরায় কৃষকদের মধ্যে বিনামূল্যে বীজ ও সার বিতরণ
- * * * *
- জননিরাপত্তায় ৭ জেলায় ৯৬ প্লাটুন বিজিবি মোতায়েন
- * * * *
- চট্টগ্রাম রেঞ্জে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ৮৩৯
- * * * *
বি
আবহাওয়া অফিস জানিয়েছে, আজ দেশের বিভিন্ন অঞ্চলসমূহে অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ সব এলাকার নদীবন্দর সমূহকে এক নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।
কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলায় অভিযান চালিয়ে বিপুল পরিমান ব্যবহৃত ব্যান্ডরোল এবং নকল ব্যান্ডরোলযুক্ত বিড়ি জব্দ করেছে কুষ্টিয়া কাস্টমস এক্সাইজ ও ভ্যাট বিভাগ। বৃহস্পতিবার (২৮ অক্টোবর) ভোর রাত ৪ টার দিকে কুষ্টিয়ার ভেড়ামারা কাস্টমস এক্সাইজ ও ভ্যাট সার্কেল-২ এর রাজস্ব কর্মকর্তার নেতৃত্বে একটি নিবারক দল অভিযানটি পরিচালনা করেন।
দ্বিতীয় দফায় টিকা ক্যাম্পেইনের দ্বিতীয় ডোজ আজ বৃহস্পতিবার শুরু হয়েছে। সকাল ৯টা থেকে শুরু হওয়া এই গণটিকা কার্যক্রম চলবে বিকেল ৩টা পর্যন্ত।
মেডিক্যাল কলেজের শিক্ষার্থীদের পরীক্ষার উত্তরপত্র একই কলেজে না দেখে এবং রেজাল্ট সিট না করে ভিন্ন ভিন্ন মেডিক্যাল কলেজে পাঠিয়ে সেই খাতা মূল্যায়ন ও রেজাল্ট সিট করানো উচিত বলে মনে করেন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন।
পাবনায় চলন্ত ট্রাকের ধাক্কায় আন্তঃনগর ঢালারচর এক্সপ্রেস টেনের ইঞ্জিন বিকল হয়ে পড়েছে। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। দুর্ঘটনার পর পাবনা-রাজশাহী রুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।
রাজধানীর সেগুনবাগিচার একটি আবাসিক হোটেল থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) নিখোঁজ শিক্ষার্থী আদনান সাকিব রাব্বির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এসময় একটি চিরকুটও উদ্ধার করা হয়। সেখানে লেখা ছিল- ‘আমার মৃত্যুর জন্য কারো দোষ নেই’।
নরসিংদীর রায়পুরা উপজেলায় আধিপত্য বিস্তার ও ইউপি নির্বাচনকে ঘিরে দুই পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে দুজন নিহত হয়েছেন। আহত হয়েছেন কমপক্ষে ৩০ জন।
লোকবল নিয়োগ দেবে এনআরবি ব্যাংক লিমিটেডে। সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে প্রতিষ্ঠানটি। পদটির যোগ্যতা পূরণ সাপেক্ষে আবেদন করতে পারবেন যে কেউ। অনলাইনে আবেদন করতে পারবেন আগ্রহীরা।