বি

ফ্যাসিবাদের উত্তরাধিকার বহন করছে বিএনপি : ওবায়দুল কাদের

ফ্যাসিবাদের উত্তরাধিকার বহন করছে বিএনপি : ওবায়দুল কাদের

সড়ক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপির অবাধ মিথ্যাচার ফ্যাসিবাদি মানসিকতার অংশ। বিএনপির শাসনামলে তারাই ফ্যাসিবাদি চর্চা করেছিলো। বিএনপি নিজেরাই ফ্যাসিবাদের উত্তরাধিকার বহন করছে এবং তাদের মাঝে বিরাজ করছে ফ্যাসিবাদি মানসিকতা। বর্তমান সরকার দমন-পীড়নে বিশ্বাসী নয়, গঠনমূলক সমালোচনাকে সরকার সবসময় স্বাগত জানায়।’

হালাল পণ্যের সনদ দেবে বিএসটিআই

হালাল পণ্যের সনদ দেবে বিএসটিআই

ইসলামি শরিয়াহ মোতাবেক হালাল পণ্যের সনদ দেবে শিল্প মন্ত্রণালয়ের আওতাধীন বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)। সম্প্রতি শিল্প মন্ত্রণালয় এ সংক্রান্ত একটি গেজেট জারি করেছে।

টেইলরের বিদায়ী ম্যাচে বিবর্ণ জিম্বাবুয়ে

টেইলরের বিদায়ী ম্যাচে বিবর্ণ জিম্বাবুয়ে

বেলফাস্টে সোমবার তৃতীয় ও শেষ একদিনের ম্যাচে ডাকওয়ার্থ-লুইস পদ্ধতিতে জিম্বাবুয়েকে ৭ উইকেটে হারিয়ে দিলো আয়ারল্যান্ড। দ্বিতীয় ম্যাচ পরিত্যক্ত হওয়ায় তিন ম্যাচের সিরিজ শেষ হয়েছে ১-১ সমতায়। ক্যারিয়ারের শেষটা স্মরণীয় করে রাখতে পারলেন না ব্রেন্ডন টেইলর।

২৭ সেপ্টেম্বরের পর খোলা যাবে বিশ্ববিদ্যালয়

২৭ সেপ্টেম্বরের পর খোলা যাবে বিশ্ববিদ্যালয়

আগামী ২৭ সেপ্টেম্বরের পর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তাদের একাডেমিক কাউন্সিলের অনুমোদন নিয়ে পাঠদান কার্যক্রম শুরু ও আবাসিক হল খুলতে পারবে। তবে তার আগে ওই তারিখের মধ্যে সব বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের টিকার জন্য রেজিস্ট্রেশন কাজ শেষ করা হবে।

সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান প্রধানমন্ত্রীর

সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী এবং সংসদ নেতা শেখ হাসিনা আবারো এই করোনাকালীন সময়ে সবাইকে স্বাস্থ্য সুরক্ষা বিধি মেনে চলার কথা স্মরণ করিয়ে দিয়েছেন। এমন কি যারা টিকা নিয়েছেন তাদেরকেও তিনি স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দেন।

বিশ্ববিদ্যালয় খোলার সিদ্ধান্ত আজ

বিশ্ববিদ্যালয় খোলার সিদ্ধান্ত আজ

বিশ্ববিদ্যালয় খোলার বিষয়ে সিদ্ধান্ত নিতে আজ মঙ্গলবার আবারও উপাচার্য এবং বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সঙ্গে বৈঠকে করবে শিক্ষা মন্ত্রণালয়। বৈঠকের বিষয়টি নিশ্চিত করেছেন ইউজিসির চেয়ারম্যান অধ্যাপক ড. কাজী শহীদুল্লাহ।

শাহজালাল বিমানবন্দরে ১২ কোটি টাকার বিদেশি মুদ্রাসহ আটক ১

শাহজালাল বিমানবন্দরে ১২ কোটি টাকার বিদেশি মুদ্রাসহ আটক ১

রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজ থেকে ১২ কোটি টাকা মূল্যের বিদেশি মুদ্রা জব্দ করেছে বিমানবন্দর কর্তৃপক্ষ। এ ঘটনায় জড়িত সন্দেহে হাসান আলী নামের এক ব্যক্তিকে আটক করা হয়েছে।

ইবিতে চাকরির দাবিতে উপাচার্যের কার্যালয় অবরোধ দিনমজুরদের

ইবিতে চাকরির দাবিতে উপাচার্যের কার্যালয় অবরোধ দিনমজুরদের

চাকরির স্থায়ীকরণের দাবিতে আবারো আন্দোলনে নেমেছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) দৈনিক মজুরির ভিত্তিতে কর্মরত (ডে লেবার) কর্মচারীরা। এবার দাবি আদায়ে উপাচার্যের কার্যালয় অবরোধ করেছেন তারা। 

রূপপুরে নিউক্লিয়ার চুল্লি স্থাপন চলতি মাসে

রূপপুরে নিউক্লিয়ার চুল্লি স্থাপন চলতি মাসে

করোনা মহামারি রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের নির্মাণকাজে কোন রকম প্রতিবন্ধকতা সৃষ্টি হয়নি উল্লেখ করে প্রকল্প পরিচালক শৌকত আকবর বলেছেন, চলতি মাসেই ইউনিট-১-এ চুল্লি স্থাপনের কাজ শুরু হবে।