বি

বিএনপি নির্বাচনীয় প্রক্রিয়াকে ভয় পায়: কাদের

বিএনপি নির্বাচনীয় প্রক্রিয়াকে ভয় পায়: কাদের

বিএনপি মুখে গণতন্ত্রের কথা বলে কিন্তু নির্বাচনী প্রক্রিয়াকে ভয় পায়। নির্বাচনে অংশ নেয়ার আগেই তারা হেরে যায়, তাদের রাজনৈতিক আত্মবিশ্বাস এখন তলানিতে ঠেকেছে বলে মনে করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের

শাহ আমানতে  বিদেশি মুদ্রাসহ যাত্রী আটক

শাহ আমানতে বিদেশি মুদ্রাসহ যাত্রী আটক

বিভিন্ন দেশের ৪২ লাখ টাকার সমমূল্যের মুদ্রাসহ এক দুবাইগামী বিমানের যাত্রীকে আটক করেছে বিমান বন্দরের নিরাপত্তা বাহিনীরা।  মঙ্গলবার রাতে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে আটক করা হয়।

বিহারে দুর্গা বিসর্জন ঘিরে তুমুল উত্তেজনা, নিহত ১

বিহারে দুর্গা বিসর্জন ঘিরে তুমুল উত্তেজনা, নিহত ১

ভারতের বিহারের মুঙ্গেরে দুর্গা প্রতিমা বিসর্জনের সময়ে গুলিবিদ্ধ হয়ে অনুরাগ পোদ্দার (১৮) নামে এক যুবক নিহত ও কমপক্ষে ২০ জন আহত হওয়ায় তীব্র সমালোচনার মুখে পড়েছে রাজ্যের ক্ষমতাসীন জেডিইউ-বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট সরকার।

মার্কিন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি পদে অ্যামি

মার্কিন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি পদে অ্যামি

নির্বাচনের সময়ে বড়সড় স্বস্তি পেলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি পদে বসলেন তাঁর মনোনীত অ্যামি কোনি ব্যারেট।

রাবিতে সশরীরে হবে ভর্তি পরীক্ষা

রাবিতে সশরীরে হবে ভর্তি পরীক্ষা

স্বাস্থ্যবিধি মেনে ভর্তিচ্ছুদের সশরীরে উপস্থিত হয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ২০২০-২০২১ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষায় অংশ নিতে হবে।  মঙ্গলবার (২৭ অক্টোবর) সকাল ১০ টায় বিশ্ববিদ্যালয়ের শহীদ তাজউদ্দীন আহমদ সিনেট ভবনে উপাচার্য এম আব্দুস সোবহানের সভাপতিত্বে অনুষ্ঠিত একাডেমিক কাউন্সিলের ২৫২ তম সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।

কুবিতে নিয়োগ পরীক্ষায় অনুত্তীর্ণ হয়েও চাকরি

কুবিতে নিয়োগ পরীক্ষায় অনুত্তীর্ণ হয়েও চাকরি

কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে কর্মচারী নিয়োগ পরীক্ষায় অনুত্তীর্ণ হওয়ার পরও এক প্রার্থীকে নিয়োগ দেয়ার অভিযোগ উঠেছে। সম্প্রতি বিশ্ববিদ্যালয় প্রশাসন স্থানীয় এক প্রভাবশালীর প্রার্থীকে নিয়োগ দিতে এ লঙ্কাকাণ্ড ঘটিয়েছে। বিষয়টি উপাচার্য স্বীকার করলেও এক পদে ফেল করায় অন্য পদে দিয়েছেন বলে গোঁজামিল দিয়ে দায় এড়িয়ে যান। 

প্রেমিকের সাথে বিয়ের আয়োজন না করায় ঢাবি ছাত্রীর আত্মহত্যা

প্রেমিকের সাথে বিয়ের আয়োজন না করায় ঢাবি ছাত্রীর আত্মহত্যা

পাবনা প্রতিনিধি: প্রেমিকের সাথে বিয়ের আয়োজন না করে পরিবারের পক্ষ থেকে অন্য ছেলের সাথে বিয়ের আয়োজন করায় ফারিয়া তাবাসসুম রুম্পা নামে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রী আত্মহত্যা করেছেন বলে জানা গেছে। তিনি বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের চতুর্থ বর্ষের ছাত্রী ছিলেন।