রাজধানীর বিভিন্ন থানায় নাশকতা মামলায় বিএনপি’র মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ পাঁচ নেতার মামলার কার্যক্রম স্থগিত করে হাইকোর্টের দেয়া আদেশ বহাল রেখেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।
বি
ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির বাড়ির নিরাপত্তার দায়িত্বে থাকা এক পুলিশ সদস্য গুলিবিদ্ধ হয়েছেন। বৃহস্পতিবার সকালে ঘটনাটি ঘটেছে মুখ্যমন্ত্রীর কালীঘাটের বাড়ির সামনে। গুরুতর আহত অবস্থায় ওই পুলিশ সদস্যকে হাসপাতালে নেওয়া হয়।
বিদ্যুৎ ব্যবহারে সতর্ক ও অপচয় না করার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বিদ্যুৎ উৎপাদনে সব সময় ভর্তুকি দেয়া সম্ভব হবে না।
নরসিংদীর রায়পুরায় জমি সংক্রান্ত বিরোধের জের ধরে দুই পক্ষের সংঘর্ষে এক যুবক নিহত ও পাঁচজন আহত হয়েছেন। আজ বৃহস্পতিবার সকালে রায়পুরা পৌর এলকার তাত্তাকান্দা গ্রামে এ ঘটনা ঘটে
অস্ত্র আইনে করা মামলায় রিজেন্ট গ্রুপ ও হাসপাতালের চেয়ারম্যান সাহেদ করিমের বিরুদ্ধে অভিযোগ গঠনের মাধ্যমে মামলার আনুষ্ঠানিক বিচার কাজ শুরু হয়েছে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের ৩১টি উপজেলায় শতভাগ বিদ্যুতায়নের উদ্বোধন করেছেন। একইসঙ্গে তিনি নব নির্মিত দুটি বিদ্যুৎ কেন্দ্র, ১১টি গ্রিড সাব স্টেশন ও ৬টি সঞ্চালন লাইনেরও উদ্বোধন করেন।
ভারতীয় ক্রিকেটার বিরাট কোহলি ও বলিউড তারকা আনুশকা শর্মার সংসারে আসছে নতুন অতিথি। আগামী বছরের জানুয়ারিতে জন্ম নেবে তাদের প্রথম সন্তান।
মোংলা উপজেলার চাঁদপাই ইউনিয়নের দক্ষিন চাঁদপাই গ্রামের গরুগুজা এলাকায় বিদ্যুৎ স্পৃষ্টে মারুফ মোল্লা (৩২) নামের এক যুবকের করুন মৃত্যু হয়েছে। ২৬ আগস্ট (বুধবার) আনুমানিক রাত পৌনে নয়টার সময় এ দুর্ঘটনা ঘটে।
জেলা প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র পাবনায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে অস্বচ্ছল প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ করেছে। বৃহস্পতিবার সকালে প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রে ২৫ টি হুইল চেয়ার বিতরণ করা হয়।
টাঙ্গাইল মির্জাপুর উপজেলার মহেড়া ইউনিয়নের ভাতকুড়া বিল থেকে এক যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ । গতকাল বুধবার সন্ধ্যার পর মির্জপুর থানা পুলিশ এ মরদেহ উদ্ধার করে ।