বিশ্বে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ৬৯৭ মিলিয়ন ছুঁই ছুঁই হয়েছে। সর্বশেষ বৈশ্বিক পরিসংখ্যান অনুসারে, সোমবার (১৬ অক্টোবর) বেলা ১০টা পর্যন্ত বিশ্বব্যাপী করোনায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৬৯ কোটি ৬৬ লাখ ১৫ হাজার ২৮ জনে।
বি
বিশ্বখ্যাত ম্যাগাজিন ফোর্বসের তথ্যানুসারে ২০২৩ সালে সর্বাধিক অর্থ উপার্জনকারী ফুটবলার হলেন ক্রিশ্চিয়ানো রোনালদো। আয়ের তালিকায় তিনি পেছনে ফেলেছেন বিশ্বকাপ চ্যাম্পিয়ন আর্জেন্টিনা দলের অধিনায়ক লিওনেল মেসি ও ব্রাজিলের নেইমারকে।
রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ৩৯ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এর বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ।
বিশ্বে সবচেয়ে দূষিত বাতাসের শহরগুলোর তালিকায় সোমবার (১৬ অক্টোবর) শীর্ষে উঠে এসেছে ঢাকা। সকাল ৯টা ৫০ মিনিটে এয়ার কোয়ালিটি ইনডেক্স (একিউআই) স্কোর ১৯৪ নিয়ে রাজধানীর বাতাসের মান ‘অস্বাস্থ্যকর’ হয়ে পড়েছে।
সরকারের পদত্যাগ ও সংসদ বিলুপ্ত, নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবিতে একদফার যুগপৎ আন্দোলনের অংশ হিসেবে রাজধানীতে যুব সমাবেশ করবে জাতীয়তাবাদী যুবদল।
বাগেরহাটের মোংলা পশুর নদীতে ৮০০ মেট্রিকটন ক্লিংকার (সিমেন্টের কাঁচামাল) বোঝাই এমভি আনমনা-২ নামক একটি লাইটার ডুবে গেছে।
খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের কর্মবিরতিতে ক্লাস-পরীক্ষা বন্ধ রয়েছে। বিশ্ববিদ্যালয়ের ৭৩ জন শিক্ষকের নিয়োগ সংক্রান্ত জটিলতার দ্রুত সমাধান ও বিশ্ববিদ্যালয়ের ৩৯ জন শিক্ষকের প্রমোশন নিশ্চিত করা এবং তাদের অর্থনৈতিক ক্ষতিপূরণ দাবিতে কর্মবিরতিতে আছেন শিক্ষকরা।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) সিনেটের শিক্ষক প্রতিনিধি নির্বাচন প্রায় আট বছর পর আজ সোমবার অনুষ্ঠিত হতে যাচ্ছে। সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত চলবে এই নির্বাচন।
পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা করতে বাংলাদেশ সফরে আসছেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ব্যুরোর ডেপুটি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি আফরিন আখতার। সোমবার (১৬ অক্টোবর) সকালে তিনি ঢাকায় আসবেন। তার সফরে বাংলাদেশের আসন্ন সংসদ নির্বাচন গুরুত্ব পাবে।
আজ ১৬ অক্টোবর বিশ্ব খাদ্য দিবস। কৃষি মন্ত্রণালয় এবং জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার উদ্যোগে সারা বিশ্বের মতো বাংলাদেশেও নানা কর্মসূচিতে পালিত হবে দিবসটি। এবারের প্রতিপাদ্য ‘পানি জীবন, পানিই খাদ্য। কেউ থাকবে না পিছিয়ে।’