বি

সম্রাটের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি পেছাল

সম্রাটের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি পেছাল

অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় যুবলীগের বহিষ্কৃত নেতা ইসমাইল চৌধুরী সম্রাটের বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানি আবারো পিছিয়েছে। আগামী ১৫ মে নতুন দিন ধার্য করেছেন আদালত।

ম্যানইউ’র টানা দ্বিতীয় জয়

ম্যানইউ’র টানা দ্বিতীয় জয়

ইংলিশ প্রিমিয়ার লিগে শনিবার ঘরের মাঠে এভারটনকে ২-০ ব্যবধানে হারিয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। দলের হয়ে দুইটি গোল করেন স্কট ম্যাকটমিনে ও আন্থনি মার্শিয়াল। টানা দ্বিতীয় জয়ে টেবিলের তিনেও উঠে এসেছে এরিক টেন হাগের দল।

‘বিএম ডিপোর অগ্নিকাণ্ডে ২০০ কোটি টাকার ক্ষতি’

‘বিএম ডিপোর অগ্নিকাণ্ডে ২০০ কোটি টাকার ক্ষতি’

চট্টগ্রামের সীতাকুণ্ডে বিএম ডিপোর অগ্নিকাণ্ডে প্রায় ২০০ কোটি টাকার রপ্তানি পণ্যের ক্ষতি হয়েছে বলে জাতীয় রাজস্ব বোর্ড গঠিত কমিটির অনুসন্ধান উঠে এসেছে। কমিটির তথ্য অনুযায়ী, অগ্নিকাণ্ডের সময় ডিপোটিতে ৫০০ কোটির টাকার বেশি রপ্তানি পণ্য ছিল। যার অধিকাংশই তৈরি পোশাক।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে গলায় ফাঁস দিয়ে শিক্ষার্থীর আত্মহত্যা

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে গলায় ফাঁস দিয়ে শিক্ষার্থীর আত্মহত্যা

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শামসুন্নাহার হলের রোকেয়া খাতুন (২২) নামে এক ছাত্রী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।শনিবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের শামসুন্নাহার হলের ২১০ নম্বর কক্ষে এ ঘটনা ঘটে।

লক্ষ্মীপুরে আওয়ামী লীগ-বিএনপি সংঘর্ষ, আহত ২০

লক্ষ্মীপুরে আওয়ামী লীগ-বিএনপি সংঘর্ষ, আহত ২০

লক্ষ্মীপুরের রামগঞ্জে দলীয় কর্মসূচি পালন করতে গিয়ে আওয়ামী লীগ ও বিএনপির মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয়পক্ষের অন্তত ২০ জন নেতাকর্মী আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ৬ রাউন্ড ফাঁকা গুলি ছুড়েছে। 

হবিগঞ্জে দুই পক্ষের সংঘর্ষে নিহত ১, আহত ৩৫

হবিগঞ্জে দুই পক্ষের সংঘর্ষে নিহত ১, আহত ৩৫

হবিগঞ্জের বানিয়াচং উপজেলার কুশিয়ারতলা গ্রামে দুই পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষে জাহাঙ্গীর মিয়া (৩৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরো অন্তত ৩৫ জন। 

তাইওয়ানকে ঘিরে ফেলতে চীনের ৭১ যুদ্ধবিমান ও ৯ রণতরী

তাইওয়ানকে ঘিরে ফেলতে চীনের ৭১ যুদ্ধবিমান ও ৯ রণতরী

তাইওয়ানকে ঘিরে ৭১টি যুদ্ধবিমান আর ৯টি রণতরীর মহড়া চালিয়েছে চীন। শনিবার তিন দিনের মহড়ার প্রথম দিনেই অন্তত ৪৫টি যুদ্ধবিমান তাইওয়ানের বিমান প্রতিরক্ষা চিহ্নিতকরণ জোনে প্রবেশ করেছে বলে তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে।