আজ ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস। ১৯৭১ সালের এই দিনে পাক হানাদার বাহিনী এ দেশের শ্রেষ্ঠ সন্তান বুদ্ধিজীবীদের নির্মমভাবে হত্যা করে। শহীদদের স্মরণ করতে যথাযোগ্য মর্যাদায় পালন করেছে দিবসটি।
বুদ্ধিজীবী
সারা দেশের মতো টাঙ্গাইলে বুদ্ধিজীবী দিবসে শহীদদের প্রতি ফুলেল শ্রদ্ধা আর ভালোবাসা জানানো হয়েছে।
মিরপুরে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. মশিউর রহমান।
যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবসে বরিশালে জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়েছে।
রাজবাড়ীতে শহীদ বুদ্ধিজীবী দিবস পালন করা হয়েছে। এ উপলক্ষে জেলা লোকসেড বধ্যভূমির স্মৃতিস্তম্ভে বুদ্ধিজীবীদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানানো হয়। সরকারি-বেসরকারি সংস্থাসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ এতে অংশগ্রহণ করেন।
শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে কুষ্টিয়ায় শহীদ স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়েছে।
শহীদ বুদ্ধিজীবীদের স্মরণ করে শ্রদ্ধা নিবেদন করেছে বিএনপি। সকাল সোয়া ৯টার দিকে মিরপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে তাদের স্মরণ করা হয়।
বাংলাদেশকে মেধা-শূন্য করতে মুক্তিযুদ্ধের বিজয়লগ্নে বুদ্ধিজীবীদের হত্যা করা হয় বলে মন্তব্য করেছেন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস।
আগামী বছরের ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবসের আগেই বুদ্ধিজীবীদের পূর্ণাঙ্গ তালিকা পাওয়া যাবে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।
মিরপুরে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।