বরিশাল বিভাগে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে বজলুল করিম (৭০) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে আক্রান্ত হয়েছেন ২৩৬ জন।
বৃদ্ধের
কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার সরারচর রেলস্টেশনে চলন্ত ট্রেনে কাটা পড়ে ফেকু রাজভন (৮০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। এ সময় গুরুতর আহত হয়েছেন গেন্দু রাজভন (৫৫) নামে অপর একজন।
লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার উত্তর পারুলিয়া রেলগেট এলাকায় পাটগ্রামগামী কমিউটার ট্রেনের ধাক্কায় আব্দুল মজিদ (৬৫) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন।
যশোরের অভয়নগর উপজেলার নওয়াপাড়ার ছাগলহাটা রেলক্রসিং পার হওয়ার সময় ট্রেনে কাটা পড়ে ডান হাত ও ডান পা বিচ্ছিন্ন হয়ে গেল আলী আজগর তরফদার (৬৫) নামের এক বৃদ্ধের।
কুমিল্লার লাকসামে ট্রেনে কাটা পড়ে হুমায়ুন আহমেদ (৭০) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) বিকেলে লাকসাম জংশনের কাছে রেললাইনে এ দুর্ঘটনা ঘটে।
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে বাসুদেব সরকার (৬৫) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। একই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২৯ জন ডেঙ্গুরোগী। বাসুদেব সরকার টাঙ্গাইলের দেলদোয়ার উপজেলার সুমেষ সরকারের ছেলে
সুনামগঞ্জের দোয়ারাবাজারে মোটরসাইকেলের ধাক্কায় নয়ম মিয়া (৬৫) নামে বৃদ্ধ এক পথচারীর মৃত্যু হয়েছে। নিহত নয়ন মিয়া উপজেলার সুরমা ইউনিয়নের মোহাম্মদপুর গ্রামের বাসিন্দা।
রাজধানীর খিলগাঁও রেলগেট এলাকায় ট্রেনের ধাক্কায় খোরশেদ আলী (৯০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।
রাজধানীর মিরপুরে রাস্তা পারাপারের সময় সিএনজিচালিত অটোরিকশার ধাক্কায় মোহাম্মদ ইবনে আলী (৬০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।
পটুয়াখালীর বাউফলে নিজ কৃষি জমি থেকে রাম জীবন সিকদার (৬৫) নামে একজন বৃদ্ধের মরদেহ উদ্ধার করা হয়েছে। মৃতের পরিবারের সন্দেহ তাকে হত্যা করা হয়েছে। বুধবার সকালে মৃতের লাশ ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।