শহুরে কর্মব্যস্ত জীবনে প্রতিদিনের ক্লান্তি দূর করতে ছুটির দিনে একটু বেশি ঘুমানোর পরিকল্পনা থাকে কমবেশি সবারই। বিশেষ করে ঈদের লম্বা ছুটিতে অনেকেই ঘণ্টার পর ঘণ্টা ঘুমিয়ে কাটিয়ে দেন।
বেশি ঘুম
অনেকেই মনে করেন বেশি ঘুমানোর কারণে মেদ বাড়ে। বিশেষ করে দুপুরের ঘুম মানুষকে মোটা করে দেয় বলেই মনে করেন অনেকে। অনেকে আবার বলেন, বিষয়টি ঠিক উলটো। শরীরে মেদ জমলে বেশি ঘুম পায়। কিন্তু এই কথাটি কতটুকু সঠিক? কী বলছে গবেষণা?
শরীর সুস্থ রাখতে পর্যাপ্ত খাবার খাওয়ার পাশাপাশি ঘুমও অত্যন্ত জরুরি। ঠিকমতো ঘুম না হলে কত যে শারীরিক সমস্যা জন্ম নেওয়ার ঝুঁকি থেকে যায়, সেই তালিকা দীর্ঘ। মানসিক অস্থিরতা থেকে ওজন বেড়ে যাওয়া-ঘুমের ঘাটতি ডেকে আনে কিছু রোগও।
ঘুমের অভাব যেমন মানুষকে নানাবিধ শারীরিক ও মানসিক সমস্যায় ভোগায়, তেমনি অতিরিক্ত ঘুমও ক্ষতি করে। যেমন নয় ঘণ্টার বেশি ঘুমোনো ও অলস জীবনযাত্রার পরিণতি হতে পারে অকাল মৃত্যু, এমনটাই সতর্কবাণী দিচ্ছে সাম্প্রতিক এক গবেষণা।