সুইজারল্যান্ডের সুইস ব্যাংকে টাকা জমা রাখার বিষয়ে দেশটির সরকারের কাছে বাংলাদেশ সরকার কেন তথ্য চায়নি, তার কারণ জানতে চেয়েছেন হাইকোর্ট। আগামী ১৪ আগস্টের মধ্যে দুদক ও রাষ্ট্রপক্ষকে এ তথ্য জানাতে বলা হয়েছে।
- ৬ শিল্পাঞ্চলে ১০০ শয্যার শ্রমিক হাসপাতাল নির্মাণ করা হবে : প্রধানমন্ত্রী
- * * * *
- নিয়ামতপুরে দুই মোটরসাইকেলের সংঘর্ষে দুই আরোহী নিহত
- * * * *
- নিকাহ রেজিস্ট্রারদের অধিকার সুরক্ষায় প্রধানমন্ত্রীকে স্মারকলিপি
- * * * *
- শতভাগ নিরাপদ পানির ব্যবস্থা নিশ্চিতে সরকার নতুন নতুন প্রকল্প গ্রহণ করছে
- * * * *
- মাদরাসা থেকে ফেরার পথে সাত বছরের ছাত্রীর রহস্যজনক মৃত্যু
- * * * *
ব্যাংক
কেন্দ্রীয় ব্যাংকের নিবিড় তদারকির আওতায় আসছে দুর্বল ১০ ব্যাংক। পর্যাপ্ত জামানত না রাখা, দুর্বল জামানত, অনিয়মের মাধ্যমে সৃষ্ট ঋণ, খেলাপি ঋণের আধিক্য, আয়ের তুলনায় ব্যয় বেশি এমন ব্যাংকগুলোকে তদারকির আওতায় আনা হচ্ছে।
বাংলাদেশের বন্যাপ্রবণ ১৪ জেলায় দুর্যোগ প্রস্তুতির উন্নতিতে ৫০০ মিলিয়নের ঋণ অনুমোদন করেছে বিশ্বব্যাংক। এতে ১ দশমিক ২৫ মিলিয়নেরও বেশি মানুষ উপকৃত হবে বলে আশা করা হচ্ছে।
ঈদুল আজহা উপলক্ষে পোশাক শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধের সুবিধার্থে পোশাকশিল্প এলাকায় শুক্র ও শনিবার (৮ ও ৯ জুলাই) ব্যাংক খোলা থাকবে।
হজ ব্যবস্থাপনার সুবিধার্থে শনিবার (২ জুলাই) সাপ্তাহিক ছুটির দিন ব্যাংক খোলা রাখার নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।
ভারতের উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও টানা বর্ষণে সিলেট, সুনামগঞ্জ, রংপুর, কুড়িগ্রামসহ দেশের বিভিন্ন স্থানে বন্যা দেখা দিয়েছে। অনেক এলাকায় পানিতে ডুবেছে বিভিন্ন ব্যাংক ও এটিএম বুথ। উদ্ভূত পরিস্থিতিতে বন্যাকবলিত এলাকায় সব ব্যাংকের শাখা আপাতত বন্ধ থাকবে।
বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর হিসেবে নিয়োগ পেয়েছেন অর্থ সচিব আব্দুর রউফ তালুকদার।চার বছরের জন্য তাকে নিয়োগ দিয়ে এ প্রজ্ঞাপন জারি করেছে সরকার। যা আগামী ৪ জুলাই থেকে কার্যকর হবে।
বিশ্বব্যাংক ইউক্রেনের জন্য অতিরিক্ত দেড়শ’ কোটি ডলার সহায়তার ঘোষণা দিয়েছে।এ নিয়ে মোট সহায়তার পরিমাণ দাঁড়িয়েছে চারশ’ কোটি ডলারেরও বেশি।
শনিবার ব্যাংকের কিছু শাখা খোলা রাখার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। সুষ্ঠু হজ ব্যবস্থাপনার স্বার্থে হজ কার্যক্রমের সঙ্গে যুক্ত ব্যাংকগুলোকে এ নির্দেশ দেওয়া হয়েছে।
জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ ব্যাংক। ‘সহকারী পরিচালক (জেনারেল)’ পদে ২২৫ জনকে নিয়োগ দেবে প্রতিষ্ঠানটি। কোনো আবেদন ফি ছাড়াই আবেদন করা যাবে অনলাইনে।