জীবাশ্ম জ্বালানিনির্ভর তাপবিদ্যুৎ কেন্দ্রের ওপর বাংলাদেশের অত্যাধিক নির্ভরতা দেশের জ্বালানি নিরাপত্তা কমিয়েছে।
ভবিষ্যৎ
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সম্পর্কে জানতে বর্তমান প্রজন্মের প্রতি আহ্বান জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।
জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ গঠনে অতীব প্রয়োজন মানসম্মত শিক্ষা ।
তিনি বলেন, ‘তরুণ প্রজন্ম যেন সুন্দর পরিবেশে মানসম্মত শিক্ষা লাভ করতে পারে সেজন্য বর্তমান সরকার আন্তরিকভাবে কাজ করছে। পীরগঞ্জে অন্তর্ভূক্তিমূলক উন্নয়ন সম্পন্ন হয়েছে, এ উন্নয়ন যাত্রা অব্যাহত থাকবে।’
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইউক্রেন যুদ্ধ অবসানের জরুরি প্রয়োজনীয়তার ওপর আবারো জোর দিয়ে বলেছেন, ক্রমবর্ধমান অস্থিতিশীলতার এই সময়ে ভবিষ্যতের ধকল মোকাবেলায় বিশ্ব সম্প্রদায়ের মধ্যে দুর্বলদের জন্য সহনশীলতা তৈরিতে স্পষ্টত আন্তর্জাতিক সহযোগিতা আবশ্যক।
যে বালক একসময় রাস্তায় লেবুর শরবত আর রুটি বিক্রি করতেন, পরে তিনিই হয়ে উঠলেন আধুনিক তুরস্কের সবচেয়ে প্রভাবশালী রাজনীতিক ও যুদ্ধংদেহী এক আঞ্চলিক নেতা। তার উত্থান শুরু হয় প্রায় তিন দশক আগে ইস্তাম্বুল শহরের মেয়র নির্বাচিত হওয়ার মধ্য দিয়ে। এর পরে তিনি তিন তিনবার প্রধানমন্ত্রী ও দু’দফায় প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন। তার এই ক্ষমতা অব্যাহত রাখতে আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনেও লড়বেন তিনি।
আমাদের তরুণ সমাজ আগামীর দৃশ্যপট বদলে দিয়ে এ উপমহাদেশের জন্য সোনালি ভবিষ্যৎ বয়ে আনবে বলে আশা প্রকাশ করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ।
অপরাজনীতির চর্চার কারণে বিএনপি’র রাজনৈতিক ভবিষ্যৎ আজ প্রশ্নবিদ্ধ বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, এশিয়া বিশ্বের ভবিষ্যৎ, বাংলাদেশও তাই। তিনি সবাইকে দেশপ্রেম, মর্যাদা ও সততা নিয়ে দেশের জন্য কাজ করার আহ্বান জানান।
আগামী শিক্ষা ব্যবস্থায় তথ্য প্রযুক্তিকে বেশি গুরুত্ব দেয়ার আহ্বান জানিয়ে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, আমাদের ভবিষ্যৎ নিয়ন্ত্রণ করবে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স।
পরবর্তী প্রজন্মের জন্য টেকসই ভবিষ্যৎ নিশ্চিত করতে অংশীদারিত্বের ভিত্তিতে সব অংশীজনের সঙ্গে কাজ করার জন্য বিশ্বের প্রধান অর্থনীতির দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।