গাইবান্ধার সুন্দরগঞ্জে সাড়ে তিনগ্রাম হেরোইনসহ নারীসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর।
ভাই-বোন
হবিগঞ্জের বানিয়াচংয়ে পুকুরের পানিতে ডুবে প্রাণ গেল ভাই বোনের। বুধবার বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার ৩নং দক্ষিণ-পূর্ব ইউনিয়নের মাইজের মহল্লায় এ ঘটনা ঘটে। নিহতরা হল, ওই মহল্লার লিটন মিয়ার ৬ বছর বয়সি কন্যা সাদিয়া আক্তার ও ৪ বছর বয়সি ছেলে জুবায়েল মিয়া।
বরিশালের মেহেন্দীগঞ্জে নানার বাড়ির পুকুরে ডুবে ভাই-বোনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার বিকেলে উপজেলার কাজিরহাট থানার আন্ধারমানিক ইউনিয়নের ১ নং ওয়ার্ডের হারুন ব্যাপারীর বাড়িতে এ ঘটনা ঘটে।
চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় বসতঘরের পাশে খড়কুটোয় আগুন দিয়ে খেলার সময় জাহেদা আক্তার (১৪) ও আব্দুল মালেক (৩) নামে দুই ভাই-বোন পুড়ে মারা গেছে। রবিবার (১৫ মার্চ) বিকেলে এওচিয়া ইউনিয়নের লটমনি এলাকায় এই ঘটনা ঘটে।
রাজধানীর হাতিরঝিল থানার মগবাজার ওয়্যারলেস মোড় এলাকায় একটি বাসা থেকে দুই শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শিশু দুইজন হলো- ১০ বছর বয়সী আফরিদা চৌধুরী ও তার এক বছর বয়সী ছোট ভাই ইলহাম চৌধুরী।
নড়াইলের কালিয়া উপজেলার শিবানন্দপুর গ্রামে পুকুরে ডুবে তাসলিমা খানম (১৫) ও কাওসার শেখ (৮) নামে দুই ভাই-বোনের মৃত্যুর ঘটনা ঘটেছে। তবে নিহত দুই শিশুর মা এই মৃত্যুকে ‘হত্যা’ বলে অভিযোগ করেছেন।
কুমিল্লার দেবিদ্বারে পুকুরে ডুবে দুই ভাই-বোনের মৃত্যু হয়েছে। নিহতরা হলেন, চান্দপুর গ্রামের আব্দুল জলিলের ছেলে জারিফ (২) ও সোহাগ হোসেনের মেয়ে নাবিলা (২)। তারা সম্পর্কে চাচাতো ভাই-বোন।
সমাজে নানারকমের সম্পর্ক বিদ্যমান। তবে কিছু সম্পর্ক হয় জন্মসূত্রে। মায়ের সঙ্গে সন্তানের সম্পর্ক কিংবা ভাই-বোনের সম্পর্ক এমনই। ছেলেবেলা থেকে বেড়ে ওঠার যাত্রায় বাবা-মায়ের পর যে সবচেয়ে নিশ্চিন্তের আশ্রয় হয়ে ওঠে যে, সে সহোদর-সহোদরা।
রাজধানীতে বিমান দুর্ঘটনায় মাইলস্টোন স্কুলের একই পরিবারের নিহত দুই ভাই-বোন নাজিয়া ও নাফির পরিবারের সাথে সাক্ষাৎ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।
সিরাজগঞ্জের বেলকুচিতে তিন দিন আগের ভাঙা কাঁঠাল দিয়ে মুড়ি মাখানো খেয়ে অসুস্থ হয়ে ভাই-বোনের মৃত্যু হয়েছে।বুধবার (১৬ জুলাই) বিকেলে বেলকুচি উপজেলার দৌলতপুর ইউনিয়নের মামুদপুর বিলপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।